• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

১৬২৬৩ নম্বরে ফোন করলেই চিকিৎসকের পরামর্শ

ডাক্তারস্বাস্থ্য ডেস্ক: বছরজুড়ে সার্বক্ষণিক স্বাস্থ্য পরামর্শের সুযোগ নিয়ে ‘স্বাস্থ্য বাতায়ন’ উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। এটি সরকারিভাবে পরিচালিত ‘হেলথ কল সেন্টার’ বা ‘হেলপ লাইন’ হিসেবে কাজ করবে।

যেকোনো সময় যেকোনো নম্বর থেকে ‘এক বাষট্টি তেষট্টি’ (১৬২৬৩) নম্বরে ফোন করে এমবিবিএস চিকিৎসকের পরামর্শ পাবেন রোগী ও স্বজনরা।

রোববার বিকেলে সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে হেলপ লাইনের উদ্বোধন করেন মন্ত্রী।

নম্বরটিতে ‘মোটামুটি স্বাভাবিক কলরেটে’ই কথা বলা যাবে বলে অনুষ্ঠানে জানানো হয়। শুধু স্বাস্থ্য বিষয়ক তথ্য নয়, যেকোনো সরকারি, বেসরকারি স্বাস্থ্যসেবা বা হাসপাতাল-ক্লিনিক সংক্রান্ত বিষয়ে অভিযোগও করা যাবে এ সেন্টারে।

সেন্টারের কার্যক্রম পরিচালনা করবে স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ