• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

জাতীয় পার্টি কোনো কোম্পানি নয় : রওশন

রওশনঢাকা: হুসেইন মুহম্মদ এরশাদকে উদ্দেশ্য করে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ বলেছেন, জাতীয় পার্টি কারো একার সম্পত্তি বা কোনো কোম্পানি নয়। সবার সঙ্গে আলোচনা করে দল চালাতে হবে।

রোববার বিকেলে জাতীয় সংসদ ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে রওশন এরশাদ এসব কথা বলেন।

তিনি বলেন, ৩৯ ধারা গণতন্ত্রের পরিপন্থী। এ ধারা পরিবর্তন করতে হবে। পার্টিতেই যদি গণতন্ত্র না থাকে তাহলে বাইরে গণতন্ত্রের কথা বলে লাভ কী? এরশাদের একক সিদ্ধান্তে ঘোষিত কাউন্সিলের তারিখ পরিবর্তন করার দাবিও জানান রওশন।

তিনি বলেন, কাউন্সিলের জন্য সবার সঙ্গে বসে নতুন তারিখ নির্ধারণ করতে হবে। জাতীয় পার্টিতে অতীতে অনেক ভুল সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নানা সময়ে ভুল সিদ্ধান্তের কারণে পার্টির আজ এই ভঙ্গুর অবস্থা। অতীতের সব ভুল শুধরে পার্টিকে আগামী নির্বাচনের জন্য প্রস্তুত করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, বৃহত্তর রংপুর, সিলেট, বরিশাল, চট্টগ্রাম ও ময়মনসিংহে বরাবরই জাতীয় পার্টির অবস্থান ভাল ছিল। কিন্তু অপ্রত্যাশিতভাবে আমাদের অবস্থান হারিয়েছি। সিটি করপোরেশন, পৌরসভা নির্বাচনে ভাল করতে পারিনি। ইউপিতেও ভাল করতে পারছিনা। বারবার ভুল সিদ্ধান্তের কারণে দল দুর্বল হচ্ছে।

ব্যরিস্টার মওদুদ আহমেদ, শাহ মোয়াজ্জেম, মিজানুর রহমান চৌধুরী, আনোয়ার হোসেন মঞ্জু এসব নেতাদের নাম স্মরণ করে রওশন এরশাদ বলেন, আমাদের পার্টির ভুল সিদ্ধান্তের কারণে তাদের হারিয়েছি। তিনি দলের শক্তি ও ঐতিহ্য ফিরিয়ে আনতে পুরনো নেতাদের ফিরে আসার আহ্বান জানান।

বিরোধীদলীয় নেতা বলেন, পুরনো নেতারা ফিরে আসলে তাদেরকে যথাযথ মূল্যায়ন করা হবে। দলের গঠনতন্ত্র অনুযায়ী সঠিক সিদ্ধান্ত নিতে হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিরোধীদলীয় চিফ হুইপ মো. তাজুল ইসলাম চৌধুরী, প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন বাবলু, আবু হোসেন বাবলা, ফখরুল ইমাম, প্রেসিডিয়াম সদস্য মশিউর রহমান রাঙ্গা, নুরুল ইসলাম ওমর, আমির হোসেন প্রমুখ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ