• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ম্যাক্সওয়েলের জরিমানা

ম্যাক্সওয়েলখেলাধুলা ডেস্ক: সময়টা ভালো যাচ্ছে না প্রীতি জিনতার দল কিংস ইলেভেন পাঞ্জাবের। আইপিএলের চলতি আসরে সবার শেষে অবস্থান করছে তারা। এরই মধ্যে আরও একটি দুঃসংবাদ তাদের জন্য। আইপিএল কোড অব কন্ডাক্ট ভঙ্গের দায়ে ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে দলের বড় তারকা ম্যাক্সওয়েলের। আর আনুষ্ঠানিকভাবে ভর্ৎসনা করে ছেড়ে দেওয়া হয়েছে দলের আরেক তারকা ব্যাটসম্যান শন মার্শকে।
ম্যাক্সওয়েল ক্রিকেট সরঞ্জাম/পোষাক অবমাননার দায়ে পড়েছেন। তার অপরাধটা বেশি বলে আর্থিক জরিমানা হয়েছে। মার্শের ব্যাপারে ম্যাচ রেফারির মনে হয়েছে তাকে সতর্ক করলেই হবে। তবে তাদের অপরাধের বিস্তারিত জানানো হয়নি।
গত ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে ২৫ রানে হেরেছে পাঞ্জাব। এই ম্যাচে পাঞ্জাবের সর্বোচ্চ স্কোরার ম্যাক্সওয়েল। করেছেন ৩৯ বলে ৫৬ রান। আর মার্শ দ্বিতীয় সর্বোচ্চ ৩৪ বলে ৪৫ রান করেছেন। কিন্তু মুম্বাইয়ের দেওয়া ১৯০ রানের টার্গেট তাড়া করে দলকে জেতাতে পারেননি তারা। দল ৬ ম্যাচের মাত্র ১টিতে জিতেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ