• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

হাসিনা-রওশন একান্তে ৩০ মিনিট

হাসিনাসিসি ডেস্ক: সংসদ নেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদ। আজ মঙ্গলবার সন্ধ্যায় সংসদের লবিতে এই বৈঠক অনুষ্ঠিত হয়। শেখ হাসিনা ও রওশন এরশাদের মধ্যে একান্তে এই আধা ঘণ্টার বৈঠক নিয়ে সৃষ্টি হয়েছে ব্যাপক চাঞ্চল্যের।

বৈঠক থেকে বেরিয়ে রওশন এরশাদ সাংবাদিকদের বলেন, ময়মনসিংহের উন্নয়নে বিভিন্ন বিষয়ে আলাপের জন্য প্রধানমন্ত্রীর কাছে গিয়েছিলাম। ব্রহ্মপুত্র নদ শুকিয়ে গেছে, সেটি তাকে অবহিত করেছি। পাশাপাশি ময়মনসিংহে একটি শিক্ষাবোর্ড করতে প্রধানমন্ত্রীকে অনুরোধ জানিয়েছি। এছাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনসহ নানা বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান রওশন।

তবে জাতীয় পার্টির একটি সূত্র জানিয়েছে, এরশাদের সঙ্গে দলীয় বিরোধের বিষয়টি প্রধানমন্ত্রীকে অবহিত করেছেন রওশন। এ ব্যাপারে তিনি প্রধানমন্ত্রীর ‘হস্তক্ষেপ’ও কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ