• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে সাত নম্বরেই বাংলাদেশ

বাংলাদেশখেলাধুলা ডেস্ক: বার্ষিক হালনাগাদের পর আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে মাত্র ১ রেটিং পয়েন্ট বেড়েছে বাংলাদেশের। ফলে আগের মতোই মাশরাফি বিন মর্তুজার দল আছে সাত নম্বরে।

এর আগে আইসিসির সভা থেকে ফিরে গত ২৫ এপ্রিল দুপুরে বিসিবি প্রধান নাজমুল হাসান সংবাদ সম্মেলন করে জানিয়েছিলেন, ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের পাঁচে উঠেছে বাংলাদেশ। এটিকে বলেছিলেন দেশের ক্রিকেট ইতিহাসের বড় অর্জন। কিন্তু সেদিনই জানা যায় যে নাজমুল হাসানের তথ্য সঠিক ছিল না। সাত নম্বরেই থাকছে বাংলাদেশ। হালনাগাদ হওয়ার পরে ১ পয়েন্ট বাড়ায় র‌্যাঙ্কিংয়ের সাত নম্বরেই থাকছে মাশরাফিরা।

তবে বদল হয়েছে বাংলাদেশের নিচের দুটি জায়গায়। আট থেকে নয় নম্বরে নেমে গেছে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ উঠে এসেছে আটে। র‌্যাঙ্কিংয়ের চূড়ার দিকেও আসেনি পরিবর্তন। দুই পয়েন্ট কমলেও শীর্ষস্থান ধরে রেখেছে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।

দুইয়ে আছে বিশ্বকাপের রানার্স আপ নিউজিল্যান্ড। ভারতকে চারে নামিয়ে তিনে উঠে এসেছে দক্ষিণ আফ্রিকা। নিউজিল্যান্ডের চেয়ে পিছিয়ে তারা মাত্র ১ পয়েন্টে।

বার্ষিক হালনাগাদের পর আইসিসি টি-টোয়েন্টি র্যায়ঙ্কিংয়েও অবস্থানের নড়চড় হয়নি বাংলাদেশের। বাড়েনি বা কমেনি রেটিং পয়েন্টও। আগের মতো আফগানিস্তানের পেছনে থেকে বাংলাদেশ আছে ১০ নম্বরে। রেটিং পয়েন্টও থমকে আছে ৭৪-এ। আফগানিস্তানের রেটিং পয়েন্ট কমে যাওয়ায় অবশ্য কমেছে বাংলাদেশে সঙ্গে ব্যবধান, এখন তা ৪ পয়েন্ট।

ভারতে গত টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম রাউন্ড উতরালেও সুপার টেন পর্বে সব ম্যাচ হেরেছে বাংলাদেশ। অন্য দিকে আফগানিস্তান সুপার টেনে হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজকে, পরে যারা জিতেছে শিরোপা। র‌্যাঙ্কিংয়ের হালনাগাদ অবশ্য দুঃসংবাদ দিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে, দারুণ সুখবর বয়ে এনেছে নিউজিল্যান্ডের জন্য। দুই ধাপ এগিয়ে প্রথমবারের মত টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছে কিউইরা। শীর্ষস্থান থেকে ভারত নেমে গেছে দুইয়ে। হালনাগাদে নিউজিল্যান্ডের বেড়েছে ১২ পয়েন্ট, ভারতের ৬। দুই দলেরই পয়েন্ট ১৩২। তবে ভগ্নাংশের হিসেবে +০.২১ পয়েন্টে এগিয়ে নিউজিল্যান্ড।

বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ দুই থেকে নেমে গেছে তিন নম্বরে। এবারের হালনাগাদে কাটা পড়েছে ২০১২-১৩ মৌসুম। বিবেচনার বাইরে চলে গেছে ২০১২ টি-টোয়েন্টি বিশ্বকাপ, যেটিতেও চ্যাম্পিয়ন হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। এবারের হালনাগাদে তাদের অবনমনের কারণ সেটিই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ