• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

মুস্তাফিজের বাড়িতে মেয়ে ভক্তদের চিঠির বন্যা!

মুস্তাফিজখেলাধুলা ডেস্ক : বর্তমান সময়ে বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন মুস্তফিজুর রহমান। দেশের জার্সি গায়ে আন্তর্জাতিক ক্রিকেটে সাড়া জাগানো সাফল্যের পর এখন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএলে) তোলপাড় সৃষ্টি করে চলছেন তিনি। তাই বিশ্ব গণমাধ্যমের নজর এখন বাংলাদেশি এই বিস্ময় বালকের দিকে।

আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে নিজের সেরাটা জানান দিয়ে চলছেন মুস্তাফিজ। দলটির সাফল্যে বল হাতে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন বাংলাদেশি এই কাটার মাস্টার। সম্প্রতি এমন সাফল্যের পর দেশীয় ক্রিকেটভক্তরাও মুস্তাফিজকে শুভকামনা জানাতে ব্যস্ত।

২২ গজের পিচে বিশ্বের সেরা ব্যাটসম্যানদের উইকেট শিকারের পাশাপাশি মুস্তাফিজ কেড়ে নিয়েছেন অনেক বাংলাদেশি ললনার মনও। মুস্তাফিজের সঙ্গে যোগাযোগের জন্য তার ফোন নাম্বার চাইছেন মেয়ে ভক্তরা। প্রতিদিন তার নামে এমন শত শত চিঠি পেয়ে বিরক্ত মুস্তাফিজের পরিবার। সাতক্ষীরায় মুস্তাফিজের গ্রামের বাড়ির পোস্ট অফিসে অজস্র চিঠি দেখে এএফপি যাকে বলছে, ‘চিঠির বন্যা’।

শুভেচ্ছা বার্তাতেই সীমাবদ্ধ নেই চিঠিগুলো। মেয়ে ভক্তদের আপত্তিকর চিঠিগুলো মোটেও পছন্দ করছেন না মুস্তাফিজের বাবা আবুল কাশেম। এ জন্য পোস্ট অফিসে গিয়ে চিঠিগুলো বাড়িতে পাঠাতে নিষেধ করেছেন তিনি।

৭০ বছর বয়সি মুস্তাফিজের বাবার ভাষ্য, ‘আমি পোস্ট অফিসে গিয়ে বলে এসেছি যেন চিঠিগুলো বাড়িতে না পাঠায়। মুস্তাফিজ এখনো বাচ্চা। তাকে এখন শুধু ক্রিকেটে মন দিতে হবে। কিভাবে আরও উন্নতি করা যায় সে দিকটা দেখতে হবে।’

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ