• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪

১ রানে জয় পেল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর

আপিএলখেলাধুলা ডেস্ক: শেষ ওভারে জয়ের জন্য কিংস ইলেভেন পাঞ্জাবের প্রয়োজন ছিল ১৭ রান। মার্কাস স্টোনিস-ফারহান বিহারডিয়েন মিলে তুলতে পারলেন ১৫ রান। রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ১ রানে জিতে নবম আইপিএলে টিকে রইলো। এই পরাজয়ে পাঞ্জাবের প্লেঅফে খেলার আশা একরকম শেষই হয়ে গেল। ৯ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে ছয় নম্বরে রয়েছে বেঙ্গালুরু। তার চেয়ে এক ম্যাচ বেশি খেলে ৬ পয়েন্ট পাওয়া পাঞ্জাব রয়েছে পয়েন্ট টেবিলের তলানিতে।
পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তোলে ১৭৫ রান। এদিন ইনিংস শুরু করতে নেমে স্বভাববিরুদ্ধ খেলে বিরাট কোহলি ফিরে গেছেন ২১ বলে ২০ রান করে। অন্যপ্রান্তে কোহলির কাজটাই করে দিয়েছেন লোকেশ রাহুল ২৫ বলে ছয় চার, এক ছয়ে ৪২ রানের ইনিংস খেলে।
তবে বেঙ্গালুরুর ১৭৫ রানে বড় ভুমিকা এবি ডি ভিলিয়ার্সের। ৩৫ বলে পাঁচ চার, দুই ছয়ে তার ব্যাট থেকে এসেছে ৬৪ রান। মাঝে শচীন বেবি করেছেন ২৯ বলে ৩৩। আগের ম্যাচের মতো এদিনও ডাগ আউটে বসে সতীর্থদের খেলা দেখেছেন ক্রিস গেইল।
এদিন বেঙ্গালুরুর ১৭৫ রান ধাওয়া করতে নেমে শুরুটা দারুণ করেছিলেন দুই ওপেনার হাশিম আমলা ও অধিনায়ক মুরালি বিজয়। প্রথমবার আইপিএল খেলা আমলা ২০ বলে ২১ রান করে ফিরে গেলেও বিজয় পাঞ্জাবকে জয়ের রাস্তাতেই রেখেছিলেন। ৫৭ বলে ১২ চার আর এক ছয়ে ৮৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেন পাঞ্জাব অধিনায়ক। বিজয় আউট হওয়ার পরও জয়ের সুযোগ ছিল প্রীতি জিনতার দলের সামনে। সেই সুযোগ কাজে লাগানোরও চেষ্টা করেছিলেন স্টোনিস। কিন্তু শেষ রক্ষা হয়নি। হারতে হয়েছে ১ রানে। ২২ রানে ২ উইকেট নিয়ে বেঙ্গালুরুর সবচেয়ে সফল বোলার শেন ওয়াটসন।
কেসি কারিয়াপ্পা ১৬ এবং সন্দ্বিপ শর্মা ৪৯ রান দিয়ে পেয়েছেন ২টি করে উইকেট। চার  ওভারে ২২  রান  দিয়ে ২ উইকেট নেওয়ায় ম্যাচসেরার পুরস্কার জিতেছেন ওয়াটসন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ