• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

১২ নার্সকে পুরস্কার দেবে ডায়াবেটিক সমিতি

ডায়াবেটিকসিসি নিউজ: বারডেম, এনএইচএন, বিআইএইচএস, ইব্রাহিম কার্ডিয়াকসহ বিভিন্ন হাসপাতালে কর্মরত সেরা ১২ নার্সকে মাহবুব-উজ-জামান এওয়ার্ড-২০১৬ প্রদান করবে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি (বাডাস)।
এ লক্ষ্যে বৃহস্পতিবার সকাল ১১টায় বারডেম মিলনায়তনে (৩য় তলায়) এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক এ কে আজাদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রাক্তন আইনমন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখবেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির মহাসচিব মোহাম্মদ সাইফ উদ্দিন, পুরস্কারের প্রবর্তক ও সমিতির ন্যাশনাল কাউন্সিলের সদস্য মাহবুব-উজ-জামান। স্বাগত বক্তব্য রাখবেন বারডেমের মহাপরিচালক অধ্যাপক নাজমুন নাহার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ