• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪

মুস্তাফিজের নতুন রেকর্ড

মুস্তাফিজখেলাধুলা ডেস্ক: নতুন রেকর্ড গড়তে যাচ্ছেন বাংলাদেশের হাসি মুখের ঘাতক মুস্তাফিজুর রহমান। না, তার কাটার, স্লোয়ার বা ইয়র্কার দিয়ে নয়। এই রেকর্ড গড়তে যাচ্ছেন অনলাইনের একটি জরিপে।

আইপিএলের নবম আসরে ‘Emerging Player of the Season’ শিরোনামে অনলাইনে ভোটের মাধ্যমে সেরা উদীয়মান খেলোয়াড় নির্বাচন করা হচ্ছে। এই দৌড়ে শীর্ষে আছেন মুস্তাফিজ- এটা পুরান খবর।

নতুন খবর হলো, এই জরিপে তার প্রতিদ্বন্দ্বিরা তার ধারেও ঘেষতে পারছেন না। এ তালিকায় মোট পাঁচজন বোলার আছেন। তারা হলেন মুস্তাফিজুর রহমান, জসপ্রিত বুমরাহ, কেন রিচার্ডসন, মুরুগান অশ্বিন, শিবিল কৌশিক।

আশ্চর্যের ব্যাপার হলো, আইপিএল শেষ হতে এখনো বেশ কয়েকটা ম্যাচ বাকি। কিন্তু এরই মধ্যে সর্বোচ্চ ভোট নিয়ে তালিকার শীর্ষে অবস্থান করছেন কাটার বয় মুস্তাফিজ। অনলাইনে এই প্রক্রিয়ায় মুস্তাফিজ পেয়েছেন ৯৮.২ শতাংশ ভোট! তার প্রতিদ্বন্দ্বি ভারতীয় বোলার জাসপ্রিত বুমরাহ মাত্র ০.৯ শতাংশ ভোট নিয়ে আছেন দ্বিতীয় অবস্থানে!

এই জরিপ দেখে বোঝা যাচ্ছে, মুস্তাফিজের জনপ্রিয়তার ধারে-কাছেও কেউ নেই। তাই ভোট প্রাপ্তির নতুন রেকর্ড গড়ে মুস্তাফিজ যে আইপিএলের সেরা উদীয়মান খেলোয়াড় হচ্ছেন তা আর বলার অপেক্ষা রাখে না।

অনলাইন ভোটের তালিকা :

fizz-list


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ