• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

শ্রমিকদের জন্য তৈরি হচ্ছে দুটি হাসপাতাল

111ঢাকা: শ্রমিকদের চিকিৎসার জন্য নারায়ণগঞ্জ ও টঙ্গীতে ২০০ করে মোট ৪০০ শয্যার দুটি হাসপাতাল নির্মাণ করা হচ্ছে। ইতোমধ্যে এ বিষয়ে দরপত্রও আহ্বান করা হয়েছে।  রবিবার সচিবালয়ে এক অনুষ্ঠান শেষে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক সাংবাদিকদের এ কথা বলেন। অনুষ্ঠানে শ্রমিক কল্যাণ তহবিলে গ্রামীণফোন ১৭ কোটি ৪২ লাখ টাকা দিয়েছে। এই টাকাসহ তহবিলে মোট জমা হয়েছে প্রায় ১৪৭ কোটি টাকা।

প্রতিমন্ত্রী বলেন, এই তহবিল শুধু অপ্রাতিষ্ঠানিক শ্রমিকদের জন্য। এই টাকা শুধু অপ্রাতিষ্ঠানিক শ্রমিকদের কল্যাণে ব্যয় করা হবে। কোনো শ্রমিক মারা গেলে বা অঙ্গহানি হলে দুই লাখ করে টাকা দেওয়া হবে। এ ছাড়া শ্রমিকদের অন্যান্য রোগ এবং সন্তানদের পড়াশোনার জন্যও এই তহবিল থেকে টাকা দেওয়া হবে। নির্ধারিত পদ্ধতিতে আবেদনের পরিপ্রেক্ষিতে যাচাই-বাছাই করে এই টাকা দেওয়া হবে। এর বাইরে রপ্তানিমুখী কারখানার শ্রমিকদের জন্য আলাদা তহবিল রয়েছে।

অনুষ্ঠানে গ্রামীণফোনের পক্ষ থেকে চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার মাহমুদ হোসাইন ও মানবসম্পদ বিভাগের প্রধান মোহাম্মদ শরিফুল ইসলাম প্রতিমন্ত্রীর হাতে চেক তুলে দেন। এ সময় শ্রমসচিব মিকাইল শিপার উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ