• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ডিম রান্নার একটি অজানা রেসিপি

ডিম।। লাইফস্টাইল ডেস্ক ।।
ডিম আমাদের প্রিয় খাবার। সন্দেহাতীতভাবে ডিম পুষ্টিকর। এই ডিম নানাভাবে রান্না করে খাওয়া। তবে আজ আপনাদের জানাবো ডিম রান্নার একটি সহজ ও অজানা রেসিপি। এর নাম ডিম পোস্ত। ডিম রান্না করার এই ধাঁচটি মূলত পশ্চিমবঙ্গে দেখা যায়। বাড়িতে তো খাওয়া যাবেই, অতিথি আপ্যায়নেও বেশ ভালো খাবার বলা যায় একে।
উপকরণ
চারটা ডিম
পিঁয়াজ তিনটা কুচি করা
পোস্তদানা চার টেবিল চামচ
আদা বাটা এক চা চামচ
রসুন বাটা আধা চা চামচ
হলুদ গুঁড়ো এক চা চামচ
মরিচ গুঁড়ো আধা চা চামচ
কাঁচামরিচ দুটো কুচি করা
তেজাপাতা দুটো
চারটা এলাচ
লবঙ্গ চারটা
এক টুকরো দারুচিনি
ছয় টেবিল চামচ সর্ষের তেল
লবণ স্বাদমতো
প্রস্তুত প্রণালী
> প্রথমেই পোস্তদানা ভিজিয়ে রাখুন এক ঘন্টা। এরপর কাঁচামরিচের সাথে বেটে নিন এবং ডিমগুলোকে ভালো করে সেদ্ধ করে নিন।
> এরপর লম্বালম্বি অর্ধেক করে কাটুন। এর ওপর ছড়িয়ে দিন লবণ, হলুদ গুঁড়ো এবং একটু মরিচ গুঁড়ো। সাবধানে মাখিয়ে নিন মশলা যাতে ডিমগুলো ভেঙ্গে না যায়।
> এবার চুলায় ফ্রাইপ্যান দিয়ে তাতে দুই টেবল চামচ সর্ষের তেল দিন। এতে কাটা অংশ নিচের দিকে দিয়ে ডিমগুলোকে ভেজে নিন। একদিক ভাজা হলে উল্টে ওপর দিকটি ভেজে উঠিয়ে রাখুন।
> একই সসপ্যানে বাকি তেলটুকু দিয়ে দিন। তেল গরম হলে এতে তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারুচিনি এবং ৩০ সেকেন্ড নেড়েচেড়ে ভেজে নিন।
> এরপর দিন পিঁয়াজ, রসুন এবং আদা। পিঁয়াজ হালকা ভাজা ভাজা হয়ে এলে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো এবং আধা কাপ পানি দিন। জ্বাল কমিয়ে কষুন যাতে পিঁয়াজ পানিতে নরম হয়ে আসে।
> মশলার ওপর তেল চলে এলে পোস্তদানা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিন। তেল আবারও ওপরে উঠে আসবে। এবার ঝোলের মাঝে ছেড়ে দিন ভাজা ডিমগুলো।
> এবার এক মিনিটের মতো রান্না করুন। তারপর চুলা বন্ধ করে দিন। ব্যস খুব সহজেই তৈরি হয়ে গেলো ডিম পোস্ত। পরিবেশনের সময়ে ওপরে ছড়িয়ে দিন টাটকা ধনেপাতা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ