• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

দিনাজপুরে পৃথক সড়ক দূর্ঘটনায় নিহত ২

সড়ক দুর্ঘটনাদিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে পৃথক সকড় দূর্ঘটনায় ২জন নিহত হয়েছে। এ ব্যাপারে পৃথক ইউডি মামলা হয়েছে।
রোববার (১২ জুন) সকালে ফুলবাড়ী উপজেলার রাবকোনা নামক স্থানে প্রাইভেট কারের ধাক্কায় প্রদিপ চন্দ্র সরকার (৬০) নামে বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত প্রদিপ বিরামপুর উপজেলার দক্ষিন সাহাবাজপুর গ্রামের মৃত প্রফুল¬ চন্দ্র সরকারের ছেলে। সকালে বিরামপুর হতে ফুলবাড়ী আসার পথে বারকোনা নামক স্থানে পৌঁছলে একটি দ্রুতগামী প্রাইভেট কার প্রদিপ চন্দ্রকে ধাক্কা দিলে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
অপরদিকে রোববার দুপুর ২টার দিকে দিনাজপুর-ঠাকুরগাঁও সড়কের সদর উপজেলার রাণীগঞ্জ মোড় এলাকায় রাস্তা পার হওয়ার সময় যাত্রিবাহী বাসের ধাক্কায় ফুলমনি (৫০) নামে এক মহিলা নিহত হয়েছে। নিহত ফুলমনি সদর উপজেলার উত্তর গোবিন্দপুর গ্রামের কালা বাবু’র স্ত্রী। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় পৃথক দুইটি ইউডি মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ