• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪

বড় ভাইকে নিয়ে বিজ্ঞাপনে মুস্তাফিজ

মুস্তাফিজসিসি ডেস্ক: আগেই বাংলাদেশের বোলিং সেনশেসন মুস্তাফিজুর রহমানকে নিজেদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত করেছে কোমল পানীয় প্রস্তুতকারী প্রতিষ্ঠান কোকোকোলা। এবার মুস্তাফিজের সঙ্গে তার ভাই মোখলেছুর রহমান পল্টুকে নিয়ে নতুন বিজ্ঞাপন তৈরি করেছে কোকাকোলা। এই বাঁ-হাতি পেসারের শৈশব থেকে শুরু করে এখন পর্যন্ত উল্লেখযোগ্য সব ঘটনাই উঠে এসেছে এ বিজ্ঞাপনচিত্রে।
বিজ্ঞাপনটি মূলত মুস্তাফিজকে অভিনন্দন জানিয়ে তৈরি করেছে কোকাকোলা। দ্য ফিজের বেড়ে উঠা, গ্রামে বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলা, দুরন্তপনা, ভাইয়ের সঙ্গে আড্ডা, বল হাতে গ্রামের মাঠে নিজেকে প্রস্তুত করা, কষ্ট, সাফল্য, উল্লাসসহ বেশ কিছু জিনিস ফুটে উঠেছে এ বিজ্ঞাপনচিত্রে।
প্রসঙ্গত, মুস্তাফিজের জীবনের একটি অংশজুড়ে আছেন তার ভাই মোখলেছুর রহমান পল্টু। ভাইয়ের মোটরবাইকে বসে প্রতিদিন ভোরে ৪০ কিলোমিটার পাড়ি দিয়ে অনুশীলনে যেতেন এই কাটার মাস্টার। ভাইয়ের পরিশ্রমও ফুটে উঠেছে বিজ্ঞাপনে।
এদিকে আইপিএল থেকে দেশে ফেরার পর কয়েকদিন বিশ্রামে কাটিয়েছেন তিনি। শুক্রবার থেকে তার পুনর্বাসন প্রক্রিয়া শুরু হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ