• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

ছাত্রলীগের দুই নেতা অস্ত্রসহ গ্রেপ্তার

71বরিশাল: বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল ছাত্রলীগের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে নগরীর সদর রোড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- কলেজের ৪৪তম ব্যাচের ছাত্র ছাত্রলীগকর্মী সাবা বিন মজিদ এবং আব্দুল্যাহ আল মামুন।

বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানার উপ-পরির্দশক (এসআই) দেলোয়ার হোসেন জানান, গোপন সংবাদে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের সঙ্গে থাকা একটি ব্যাগের মধ্যে থেকে একটি ছুরি, একটি হাতুরি এবং ৬টি কাচের বোতল উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের অভিযুক্ত করে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

তাছাড়া শেবাচিমে স্বেচ্ছাসেবী সংগঠনের কমিটি নিয়ে সম্প্রতি ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে সংঘার্ষ হয়। সেই ঘটনায় পাল্টাপাল্টি দায়ের করা এক গ্রুপের মামলার আসামি তারা বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ