• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জঙ্গি মোকাবেলায় একযোগে কাজ করবে ঢাকা-ওয়াশিংটন

সিসিঢাকা: ঢাকা ও ওয়াশিংটন সন্ত্রাবাদ মোকবিলায় অংশীদারিত্ব আরও ব্যাপক ও জোরদার করবে। শনিবার বাংলাদেশ-যুক্তরাষ্ট্র পঞ্চম অংশীদারী সংলাপের যৌথ বিবৃতিতে একথা বলা হয়।
বিবৃতি বলা হয়, বিভিন্ন সহিংস উগ্রবাদী সংগঠন, যেমন দায়েশ (আইএসআইএল) ও আল-কায়েদা সারাবিশ্বের জন্য ঝুঁকি। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র একযোগে এই সন্ত্রাসী সংগঠনগুলোকে মোকাবিলা করবে।
এই প্রথমবারের মতো অংশীদারী সংলাপের পরে যৌথবিবৃতি প্রকাশ করা হলো। বিবৃতিতে বলা হয়, ‘সহযোগিতা গভীর করার জন্য, আমরা ঘোষণা করছি বাংলাদেশ ইউএস কাউন্টার-টেরোরিজম পার্টনারশিপ ফান্ড এ অংশগ্রহণ করবে এবং এর মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সন্ত্রাসবাদ মোকাবিলার জন্য অংশীদারিত্ব বৃদ্ধি করতে পারবে এবং বিভিন্ন প্রোগ্রাম এ সহায়তা দিতে পারবে।’
ইউএস কাউন্টার-টেরোরিজম পার্টনারশিপ ফান্ডের বিভিন্ন প্রোগ্রাম বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে র‌্যাডিকালাইজেশন এবং জঙ্গিঝুঁকি মোকবিলায় সহযোগিতা বৃদ্ধি করবে।
বিবৃতিতে আরও বলা হয়, আমরা দক্ষ সরকারি প্রসিকিউটর তৈরি করছি, যেন সহিংস উগ্রবাদীদের বিচার করা সম্ভব হয় এবং আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলা করা যায়।
আগামী বাংলাদেশ-যুক্তরাষ্ট্র নিরাপত্তা সংলাপে সামরিক ও নিরাপত্তা সহযোগিতা নিয়ে আরও আলোচনা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ