• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বিহারি ক্যাম্প উচ্ছেদ কার্যক্রমে চেম্বারে স্থিতাবস্থা

হাইকোটঢাকা: দেশের ৭০টি বিহারি ক্যাম্প উচ্ছেদ কার্যক্রমের উপর স্থিতাবস্থা বজায় রাখতে সংশ্লিষ্টদেরকে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি। ফলে আপাতত এসব ক্যাম্পে কোনো উচ্ছেদ অভিযান চালানো যাবে না বলে নিশ্চিত করেছেন রিট আবেদনকারীদের আইনজীবী সাঈদ আহমেদ রাজা।
রোববার চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এই আদেশ দেন। আদালতে আজ বিহারিদের পক্ষে শুনানি করেন বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান আবদুল বাসেত মজুমদার। তার সঙ্গে ছিলেন সাঈদ আহমেদ রাজা।
সাঈদ আহমেদ রাজা বলেন, বিহারিদের করা রিটের প্রেক্ষিতে ২০০৫ সালের ১৭ জুন হাইকোর্ট রুল জারি করেন। চলতি বছর ২৯ মার্চ সেই রুল ডিসচার্জ করে পর্যবেক্ষণসহ বিহারিদের করা রিটসমূহ খারিজ করে দেন হাইকোর্ট।
আমরা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ৩০ জুন উচ্চ আদালতে আবেদন করি। সেই আবেদনের প্রেক্ষিতে আজ চেম্বার বিচারপতি উচ্ছেদ কার্যক্রমের উপর চার সপ্তাহের জন্য স্থিতাবস্থা বজায় রাখতে উভয় পক্ষকে নির্দেশ দিয়েছেন।
এর আগে গত ২৯ মার্চ বিহারি ক্যাম্পের আশপাশে সরকারি জমিতে বসবাসকারী অবাঙালিদের উচ্ছেদ করা যাবে বলে রায় দেন হাইকোর্ট। উচ্ছেদ অভিযান বন্ধ চেয়ে বিহারিদের করা ৯টি রিট পর্যবেক্ষণসহ খারিজ করে দেন হাইকোর্টের বিচারপতি মো. মইনুল ইসলাম চৌধুরী ও জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ