• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন |

সন্ত্রাসের অর্থায়ন প্রতিরোধে সতর্ক থাকার নির্দেশনা

ব্যাংকসিসি নিউজ: ব্যাংকিং চ্যানেল ব্যবহার করে কোনো ব্যক্তি বা সংগঠন যাতে দেশের ভেতর এবং বাইরে থেকে জঙ্গি সংগঠন বা জঙ্গি সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অর্থায়ন করতে না পারে সে লক্ষ্যে ব্যাংকগুলোকে আরো সতর্ক থাকতে বলেছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। এ কাজটি ঠিকঠাকভাবে করতে প্রতিটি ব্যাংককে একটি করে বিশেষ টিম গঠনেরও দিয়েছে বিএফআইইউ।
বুধবার বাংলাদেশ ব্যাংকে ২৮টি তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা এবং প্রধান মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তাদের (ক্যামেলকো) সঙ্গে অর্থপাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে বাণিজ্যিক ব্যাংকের প্রতিরোধ ব্যবস্থা জোরদার করার বিষয়ে আলোচনায় বসে বিএফআইইউ। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ও বিএফআইইউ প্রধান আবু হেনা মোহা. রাজি হাসানের সভাপতিত্বে ব্যাংকগুলোর সঙ্গে আলোচনায় বসে বিএফআইউ। বৈঠকে এ সতর্ক করা হয়।
এর আগে গত মঙ্গলবারও অন্য ২৮টি ব্যাংকের সঙ্গে একই ইস্যুতে বৈঠক করে কেন্দ্রীয় ব্যাংক।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক নওশাদ আলী চৌধুরী বলেন, আমরা দু’দফায় ৫৬টি ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছি। বৈঠকে সাম্প্রতিক সময়ে সংঘটিত সন্ত্রাসী কর্মকাণ্ডের বিষয়ে আলোচনা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে সবাইকে সতর্ক হতে বলা হয়েছে। জঙ্গি ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে কোনো ব্যাংক ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
বৈঠকের বিষয়ে মেঘনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নুরুল আমিন জানান, কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে জঙ্গি অর্থায়ন কিংবা মানি লন্ডারিং বিষয়ে আরো সতর্ক হওয়ার নির্দেশ দেয়া হয়েছে। কোনো লেনদেন নিয়ে সন্দেহ হলে বিদ্যমান আইনে তাৎক্ষণিকভাবে বিএফআইইউকে তথ্য দিতে বলা হয়েছে। এ ছাড়া যে কোনো ধরনের নিরাপত্তা হুমকি মোকাবেলায় স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষার পরামর্শ দেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ