• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ইন্টারনেট সেবায় ফেসবুক ড্রোন

ড্রোনপ্রযুক্তি ডেস্ক: ব্রিটেনের সমারসেটের একটি কারখানায় নিজেদের প্রথম ড্রোন বিমান তৈরি করছে ফেসবুক। তবে যাত্রী পরিবহন, যুদ্ধ বা অন্য কোনো উদ্দেশ্যে নয়, উন্নয়নশীল দেশের লাখ লাখ মানুষকে ইন্টারনেটের আওতায় আনতেই তাদের এই অভিনব উদ্যোগ।
এটি একটি বিদ্যুৎ চালিত চালকবিহীন বা ড্রোন বিমান। এটি আকাশে উড়ে উড়ে দুর্গম এলাকার মানুষদের ইন্টারনেট সেবা দেবে।
ফেসবুকের বিমান নির্মাণের এই প্রজেক্টের নাম একুইলা। এখানে সৌরশক্তি চালিত একটি বিমান নির্মাণ করা হচ্ছে। যা মাসের পর মাস দুর্গম এলাকার আকাশে উড়তে পারবে। ফলে যেসব এলাকায় বিমানটি উড়বে, সেখানকার বাসিন্দারা এটি থেকে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।
দুইবছর আগে ব্রিটেনের একটি ড্রোন নির্মাণ প্রতিষ্ঠান কিনে নেয় ফেসবুক। সেই প্রতিষ্ঠানেই তৈরি হচ্ছে এই বিমান। প্রথম বিমানটির পরীক্ষা শেষ হয়েছে যেটি আকাশে ৯০ মিনিট উড়েছে। প্রজেক্টের প্রকৌশলী অ্যান্ডি কক্স বলেন, আমাদের এখনো অনেক কাজ বাকি রয়েছে। কারণ এই বিমানটি আকাশে একটানা অন্তত তিনমাস উড়বে এবং অন্য কোনো সিগনালে সমস্যা না করে ইন্টারনেট সেবা দেবে। এখন পর্যন্ত সৌরবিদ্যুত চালিত বিমান সর্ব্বোচ্চ আকাশে উড়েছে দুই সপ্তাহ। ফলে ফেসবুক যে পরিকল্পনা করছে, সেটি বাস্তবায়ন করতে হলে তাদের আরো অনেক কাজ সত্যিই বাকি রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ