• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:২৭ অপরাহ্ন |
শিরোনাম :
নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু

জার্মানিতে মার্কেটে গুলি, নিহত ৩

germany1469212539আন্তর্জাতিক ডেস্ক: জার্মানির মিউনিখে অলিম্পিয়া-আইনকফজেনট্রাম নামের একটি শপিং মলে গুলির ঘটনা ঘটেছে। এতে তিনজন নিহত ও কমপক্ষে ১০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
এদিকে, জার্মানির একটি সংবাদমাধ্যম এ ঘটনায় বেশ কয়েকজন ‘হতাহতের’ কথা জানিয়েছে। শপিং মলের পাশে একটি মরদেহ পড়ে থাকার যে ছবি আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো প্রকাশ করেছে তা ‘বন্দুকধারী’র বলে ধারণা করা হচ্ছে।তবে এ বিষয়ে কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে গুলির ঘটনার পর পুলিশ অভিযান শুরু করেছে। পুরো মলটি পুলিশ ঘিরে রেখেছে। ভেতর থেকে সবাইকে বের করে আনা হয়েছে। এ সময় অনেককে আতঙ্কিত হয়ে ওই এলাকা ত্যাগ করতে দেখা যায়। পুলিশ সবাইকে বাড়ির ভেতরে অবস্থান করতে বলেছে।
এ বিষয়ে শপিং মল কর্তৃপক্ষ কোনো বক্তব্য দিতে রাজি না হলেও ‘কিছু একটা সমস্যা’ হয়েছে বলে জানিয়েছে।
কোনো কোনো সংবাদমাধ্যম ‘১৫ জন’ প্রাণহানির কথা জানিয়েছে। এছাড়া বন্দুকধারী একাধিক ছিলো বলেও বলা হচ্ছে। বন্দুকধারীরা শপিং মলটির আন্ডারগ্রা‌উন্ডের টানেল ব্যবহার করে পালিয়ে যাওয়ার কথা বলছে কোনো কোনো সংবাদমাধ্যম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ