• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন |

তারেকের সাজা : ছাত্রদলের ২ দিনের কর্মসূচি

ছাত্রদলঢাকা: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সাজা দেয়ার প্রতিবাদে ২ দিনের বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
শনিবার রাতে গণমাধ্যমে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ছাত্রদলের দফতর সম্পাদক আবদুস সাত্তার পাটওয়ারী।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী ২৬ জুলাই (মঙ্গলবার) ঢাকার সকল ইউনিটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে এবং আগামী ২৭ জুলাই (বুধবার) দেশের সকল জেলা, মহানগর ও শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে।
জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান উক্ত কর্মসূচি পালন করার আহ্বান জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ