• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

‘জামায়াতকে সরিয়ে দেয়া হবে’

এমাজউদ্দিনঢাকা: বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভিসি অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমেদ বলেছেন, ‍“একটি দলের জন্য ঐক্য প্রতিষ্ঠা হবে না, এটি হতে পারে না। জামায়াতের উচিত নিজ থেকে সরে যাওয়া। না হলে তাদেরকে সরিয়ে দেয়া হবে।”
এর আগে জামায়াতকে ছাড়ার বিষয়ে বিভিন্ন মহল থেকে চাপ এলেও তা বরাবরই এড়িয়ে গেছে বিএনপি।
তবে ১ জুলাই রাতে গুলশানের হলি আর্টিজান রেস্তরাঁয় জঙ্গি হামলার পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জাতীয় ঐক্য গড়ার ডাক দিলে আবারো সামনে আসে জামায়াত প্রসঙ্গ। এই ইস্যুতেই শুরুতেই হোঁচট খায় ঐক্য পরিকল্পনা।
দলীয় ফোরাম ও জোটের বৈঠকেও বিষয়টি নিয়ে আলোচনা হয় গুরুত্বসহকারে। বৈঠক করে বেগম জিয়াকে জামায়াতের সঙ্গ ত্যাগের তাগিদ দেন বিশিষ্টজনদের কেউ কেউ।
দলের নীতিনির্ধারণী পর্যায়ের নেতা ড. এমাজউদ্দীন আহমেদ বলছেন, জাতীয় স্বার্থ বিবেচনায় যথার্থ সিদ্ধান্তই নেবে দল।
এদিকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ বলেছেন, “অনেক রাজনৈতিক ব্যাক্তিত্ব অতিতে বলেছেন এখনো আমাদের বলছেন একটি রাজনৈতিক দলকে যদি আপনারা বাদ দেন তবে আমরা আপনাদের সঙ্গে এসে দাঁড়াবো। যেহেতু দাবি উঠেছে সিদ্ধান্ত তো আমাদেরই নিতে হবে।”
২০০১ সালের নির্বাচনের আগে স্বাধীনতাবিরোধী রাজনৈতিক দল জামায়াতে ইসলামীকে নিয়ে চার দলীয় জোট গঠন করে বিএনপি। এরপর থেকেই এ নিয়ে সমালোচনায় জর্জরিত হচ্ছে দলটি।
অপরদিকে বিষয়টি নিয়ে সজাগ ২০ দলীয় জোটের শরীক অন্য দলগুলোর নেতারাও। জামায়াতকে নিষিদ্ধ না করায় সরকারের সমালোচনাও করেন এ রাষ্ট্রবিজ্ঞানী।
পরিস্থিতি বিবেচনায় নিজ থেকে সরে না গেলে ধর্মভিত্তিক ওই দলটিকে ২০ দলীয় জোট থেকে বের করে দেয়ার সিদ্ধান্ত এখন অনেকটাই চূড়ান্ত এ কথাই জানালেন ড. এমাজউদ্দীন আহমেদ।- সময় টিভি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ