• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

সাখাওয়াতসহ ৮ জনের রায় পড়া শুরু

36_26479সিসি নিউজ : যশোরের সাবেক সংসদ সদস্য সাখাওয়াত হোসেনসহ আট মানবতাবিরোধী অপরাধীর বিরুদ্ধে থাকা মামলার রায় পড়া শুরু হয়েছে। আজ বুধবার বেলা ১১টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বাধীন ৩ সদস্যের বেঞ্চ ৭৬৮ পৃষ্ঠা রায়ের সংক্ষিপ্ত অংশ পড়া শুরু করেন।
রায় পড়া শুরুর আগে চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হক বলেন, সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে রায় দেওয়া হবে। শুরুতে রায়ের সূচনা অংশ পড়েন বিচারপতি সোহরাওয়ার্দী এবং অভিযোগ অংশ পড়েন আরেক বিচারপতি শাহিনুর ইসলাম। এরপর সাজার অংশ পড়বেন চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হক। ৮ আসামির বিরুদ্ধে অপহরণ, আটক, নির্যাতন, ধর্ষণ ও হত্যার ৫টি অভিযোগ রয়েছে।
এর আগে ১৪ জুলাই প্রসিকিউশন ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রাখেন।
৮ জন আসামির মধ্যে জাতীয় পার্টির ধর্ম বিষয়ক সম্পাদক সাখাওয়াত ও মো. বিল্লাল হোসেন বিশ্বাস শুনানির সময় আদালতে হাজির ছিলেন। তবে. ইব্রাহিম হোসাইন, শেখ মো. মজিবুর রহমান, এম এ আজিজ সরদার, আব্দুল আজিজ সরদার, কাজী ওহিদুল ইসলাম এবং আব্দুল খালেক পলাতক রয়েছেন। আরেক আসামি লুৎফর মোড়ল কারাবন্দি থাকা অবস্থায় মারা গেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ