• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন |

সৈয়দপুরে সিম জালিয়াতির ঘটনায় থানায় অভিযোগ

সিমসিসি নিউজ: সৈয়দপুরসহ দেশের বিভিন্ন এলাকায় নিবন্ধিত সিম বিক্রির খবর পাওয়া যাচ্ছে। এছাড়া একজনের সিম অন্য আরেকজনের নামে নিবন্ধনের খবরও পাওয়া যাচ্ছে। নিবন্ধিত সিম জালিয়াতি করে অর্থ আত্মসাতের ঘটনাও জানা গেছে। একই সঙ্গে কোন গ্রাহকের এনআইডিতে অপরিচিত কোন সিম নিবন্ধিত হলে গ্রাহক চাইলে সেটা উত্তোলন বা বন্ধ করে দিতে পারবেন।
সৈয়দপুরে গত ২৫ আগষ্ট গ্রামীন সিম ব্যবহারকারী শহরের নতুন বাবুপাড়ার জাহিদ হাসান তার নামে অবৈধভাবে সিম বিক্রির অভিযোগ এনে সৈয়দপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। সৈয়দপুর প্লাজা মার্কেটের একটি টেলিকম দোকানের বিরুদ্ধে এমন অভিযোগ করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, তার জাতীয় পরিচয়পত্র নং ৭৩২৮৫১১১৪৮১৯, ছবি ও আঙ্গুলের ছাপ ব্যবহার করে গ্রামীন সিম ০১৭৬৭১৬৩০০৩ নিবন্ধন করে অন্যত্র বিক্রি করা হয়েছে। অথচ ওই নম্বরে তার কোন সিম নেই। সৈয়দপুরের বহুল প্রচারিত সাপ্তাহিক কাগজ ‘আলাপন’-এ প্রকাশিত সংবাদে জানা গেছে, এক শ্রেনীর টেলিকম ব্যবসায়ীরা গ্রাহকের আইডি ও ছবির সঙ্গে কৌশলে আঙ্গুলের একাধিক ছাপ সংগ্রহ করে তাৎক্ষনিক গোপনে বিভিন্ন মোবাইল অপারেটরের সিম নিবন্ধন করে রাখে। আর এভাবে একটি আইডি থেকে ২০টি সিম নিবন্ধন করার এমন সুযোগ গ্রহণ করছে অসাধু টেলিকম ব্যবসায়ীরা। পরে ওই ব্যাক্তির নামে আলাদাভাবে একাধিক অপারেটরের নিবন্ধিত করে রাখা সিম অন্য ব্যাক্তির কাছে বিক্রি করা হয়। এতে নিরপরাধ ব্যাক্তি বিভিন্ন ধরনের অপরাধে ফেঁসে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
জেনে নিন আপনার আইডিতে নিবন্ধন সিমের সংখ্যা: আপনার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করে কতটি সিম নিবন্ধন হয়েছে আপনি এ তথ্য জেনে নিতে পারেন মুহূর্তেই। গ্রামীণ ফোন গ্রাহকরা info লিখে ৪৯৪৯ এবং টেলিটক গ্রাহকরা info লিখে ১৬০০ তে এসএমএস’র মাধ্যমে, বাংলালিংক গ্রাহকরা তাদের মোবাইলে *১৬০০*২# ও রবির গ্রাহকরা *১৬০০*৩# এবং এয়ারটেল গ্রাহকরা *১২১* ৪৪৪৪# ডায়াল করে  ফিরতি একটি এসএমএস-এর মাধ্যমে জানতে পারবেন কোন কোন সিম একটি এনআইডির তত্ত্বাবধায়নে নিবন্ধিত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ