• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন |

বুধবার কুড়িগ্রাম সফরে আসছেন প্রধানমন্ত্রী

chilmari photo-6-9-16সিসি নিউজ: আগামীকাল বুধবার কুড়িগ্রাম সফরে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখানে খাদ্য বান্ধব কর্মসূচির উদ্বোধন করবেন তিনি। তাঁর আগমন উপলক্ষে চিলমারীসহ জেলার মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। জেলা প্রশাসক জানান, খাদ্য বান্ধব কর্মসূচির মধ্য দিয়ে হত দরিদ্ররা উপকৃত হবেন। প্রধানমন্ত্রীর সফর নির্বিঘ্ন করতে সব নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার।
বুধবারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরকে কেন্দ্র করে উৎসবের আমেজ বইছে কুড়িগ্রামে। চিলমারী উপজেলার থানাহাট এ, ইউ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে খাদ্যবান্ধব কর্মসূচির উদ্বোধন করবেন তিনি। পরে সুধী সমাবেশে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী।
এদিকে তাঁর আগমন উপলক্ষে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ব্যানার-ফেস্টুন, তোরণ নির্মাণের পাশাপাশি চলছে রাস্তাঘাট মেরামতের কাজ।
সাম্প্রতিক সময়ে বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘুরে দাঁড়াতে এই কর্মসূচি সহায়ক ভূমিকা রাখবে বলে জানালেন জেলা প্রশাসক খান মো. নরুল আমীন। জেলার পুলিশ সুপার ডা.মোহাম্মদ তবারক উল্লাহ জানান, প্রধানমন্ত্রীর সফরকে নির্বিঘ্নে করতে সব ধরণের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।
খাদ্য বান্ধব কর্মসূচির আওতায়, কার্ডের মাধ্যমে বছরে ৫ মাস কুড়িগ্রামের ১ লাখ ২৫ হাজার ২’শ ৭৯টি পরিবারসহ দেশের ৫০ লাখ হতদরিদ্র পরিবার, ১০ টাকা মূল্যে ৩০ কেজি করে খাদ্যশস্য কিনতে পারবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ