• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

গুড়ে লুকিয়ে আছে বিভিন্ন রোগের সমাধান

%e0%a6%97%e0%a7%81%e0%a7%9cস্বাস্থ্য ডেস্ক: বর্তমানে চিনির কদর বেশি থাকলেও একটা সময়ে গুড়ের খুব কদর ছিলো। কিন্তু বর্তমানে চিনির তুলনায় গুড়ের দাম অনেকটা কম। আর এই কম দামী গুড়েই লুকিয়ে আছে অনেক রোগের সমাধান। ওজন কমানো, সর্দি কাশি সব সমস্যার সমাধানে চেখে দেখুন খাঁটি আখের গুড়। সর্দি কাশি থেকে মুক্তি পাবেনই। একই সাথে বৃদ্ধি পাবে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতাও। আসুন দেখে নিই খাঁটি গুড়ের গুণের কথা।

১: রক্তাল্পতা থাকলে গুড় খান। এতে করে প্রচুর পরিমাণ আয়রন থাকে। যা রক্ত বৃদ্ধিতে সাহায্য করে।
২: আখের গুড়ে অনেক পটাশিয়াম থাকে। রক্তচাপ নিয়ন্ত্রণে এর জুড়ি মেলা ভার।
৩: এক চামচ গুড়ে ১৬ মিলিগ্রাম ম্যাগনেশিয়াম থাকে। পাচনতন্ত্রের কাজকর্ম স্বাভাবিক রাখতে অনেক সাহায্য করে এটি। খাওয়ার পর এক চামচ গুড় খান। কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকলে সেটা সহজেই মুক্তি মিলবে।
৪: আখে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিড্যান্ট, জিঙ্ক, সোডিয়াম, ক্যালসিয়াম ও ফসফরাস থাকে। যা আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
৫: গরম জলে গুড় মিশিয়ে খেলে সর্দি কাশি সেরে যায়।
৬: গুড়ে এলার্জি বিরোধী উপাদান রয়েছে। যা দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। হাঁপানির সমস্যা থাকলে সেরে যায়।
৭: ওজন কমাতেও সাহায্য করে গুড়। প্রচুর পরিমাণ মিনারেলস থাকলেও, গুড়ে ক্যালোরির পরিমাণ একেবারেই নামমাত্র।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ