• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন |

টঙ্গীতে বয়লার বিস্ফোরণে নিহত ১২, দগ্ধ ৩০

আগুনসিসি নিউজ: গাজীপুরের টঙ্গীর বিসিক শিল্প নগরীতে একটি কারখানায় বয়লার বিস্ফোরণে অন্তত ১২জন নিহত হয়েছেন। আহত হয়েছে ৩০ জন।
শনিবার সকালে ট্যাম্পাকো নামে একটি কারখানায় এ বিস্ফোরণ ঘটে বলে জানান জয়দেবপুর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. রফিকুজ্জামান। তাৎক্ষণিকভাবে নিহতদের ক’জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- কারখানার শিফট ইনচার্জ সুবাস রায়, প্রিটিং সহকারী রফিকুল, অপারেটর রেদোয়ান, জয়নাল, ইসমাইল, সিকিউরিটি গার্ড হান্নান, আনোয়ার ও মামুন।
আগুন নিয়ন্ত্রণে জয়দেবপুর, টঙ্গী, কুর্মিটোলা, সদর দপ্তর, মিরপুর এবং উত্তরাসহ আশে-পাশের ফায়ার স্টেশনের কর্মীরা কাজ করছে বলে জানান তিনি।
আহতদের ঢাকা মেডিকেলে হাসপাতালে এবং বাকিদের টঙ্গী সরকারি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
টঙ্গী হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. পারভেজ মিয়া জানান, প্রথমে দগ্ধ ও শরীরের অঙ্গপ্রত্যঙ্গ ছিন্নবিচ্ছিন্ন হয়ে মৃত দুজনকে হাসপাতালে আনা হয়। পরে মৃত অবস্থায় আরও আটজনকে আনা হয়।
রফিকুজ্জামান জানান, শনিবার সকাল ৬টার দিকে ট্যাম্পাকো নামের ওই কারখানায় আগুনের খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন। সেখানে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট কাজ করছে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ