• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

৩৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা আজ

সরকারী কর্ম কমিশনসিসি নিউজ: সরকারি চাকরিতে বিভিন্ন ক্যাডার ও নন-ক্যাডার পদে নিয়োগের জন্য ৩৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা শুক্রবার অনুষ্ঠিত হবে। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল, রংপুর, সিলেট, খুলনায় মোট ১৯০টি কেন্দ্রে একযোগে সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পিএসসির এক বিজ্ঞপ্তিতে পরীক্ষার হলে মোবাইল ফোন, সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস, বই-পুস্তক, ক্যালকুলেটর এবং ব্যাগসহ প্রবেশে নিষেধ করা হয়েছে।

পরীক্ষার সময় হাতঘড়ি, পকেটঘড়ি, ইলেকট্রনিক ঘড়ি ব্যবহার নিষিদ্ধ, পরীক্ষার হলে প্রয়োজনীয় সংখ্যক দেয়াল ঘড়ি সরবরাহ করবে কমিশন।

উপরোক্ত ডিভাইস ও ঘড়ি পাওয়া গেলে তা বাজেয়াপ্তসহ পরীক্ষার বিধি ভঙ্গের কারণে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিলসহ ভবিষ্যতে কমিশনের আওতায় সব নিয়োগ পরীক্ষায় অযোগ্য ঘোষণা করা হবে বলে জানায় পিএসসি।

পরীক্ষার আসন বিন্যাস পিএসসির ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) প্রকাশ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ