• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দিনাজপুর শিক্ষা বোর্ডে জেএসসি পরীক্ষায় ২ লাখ ২০ হাজার ৬০৭ জন শিক্ষার্থী

দিনাজপুর শিক্ষা বোর্ডদিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে ২০১৬ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় ২ লাখ ২০ হাজার ৬০৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে। আগামী ১ নভেম্বর এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. তোফাজ্জুর রহমান জানান, রংপুর বিভাগের ৮ জেলা নিয়ে গঠিন দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে ২০১৬ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় ২ লাখ ২০ হাজার ৬০৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে। এর মধ্যে ১ লাখ ৬ হাজার ৪৪৬ জন ও ছাত্রী ১ লাখ ১৪ হাজার ১৪৮ জন। ছাত্রদের তুলনায় ছাত্রী সংখ্যা ৭ হাজার ৬৮২ জন বেশী।
মো. তোফাজ্জুর রহমান জানান, ২ লাখ ২০ হাজার ৬০৭ জন শিক্ষার্থীর মধ্যে নিয়মিত পরীক্ষার্থী ২ লাখ ১০ হাজার ১৩ জন ও অনিয়মিত পরীক্ষীর্থীর সংখ্যা ১০ হাজার ৫৯৪ জন। এবারে দিনাজপুর বোর্ডে মানোন্নয়ন কোন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে না। তবে এক বিষয়ে ৮ হাজার ৪০২ জন, দুই বিষয়ে ১ হাজার ৪৪৮ জন ও তিন বিষয়ে ১২৪ জন পরীক্ষার্থী জেএসসি পরীক্ষায় অংশগ্রহন করবে।
জেলাভিত্তিক পরীক্ষার্থী সংখ্যা- দিনাজপুর জেলায় ৪২ হাজার ৮৪৮ জনের মধ্যে ছাত্র ২০ হাজার ৬৪৯ জন ও ছাত্রী ২২ হাজার ১৯৯ জন, রংপুরে ৩৯ হাজার ৫১৬ জনের মধ্যে ছাত্র ১৮ হাজার ৯৯৬ জন ও ছাত্রী ২০ হাজার ৫২০ জন। গাইবান্ধায় ২৯ হাজার ১২৫ জনের মধ্যে ছাত্র ১৪ হাজার ৮০২ জন ও ছাত্রী ১৪ হাজার ৩২৩ জন, নীলফামারীতে ২৬ হাজার ৬২৩ জনের মধ্যে ছাত্র ১২ হাজার ৯শ ও ছাত্রী ১৩ হাজার ৭২৩ জন, কুড়িগ্রামে ২৪ হাজার ৯৫৭ জনের মধ্যে ছাত্র ১২ হাজার ৬৬৩ জন ও ছাত্রী ১২ হাজার ২৯৪ জন, লালমনিরহাটে ১৯ হাজার ৮৩০ জনের মধ্যে ছাত্র ৯ হাজার ২৬ জন ছাত্রী ১০ হাজার ৮০৪ জন, ঠাকুগাঁয়ে ২১ হাজার ৮৪৪ জনের মধ্যে ছাত্র ১০ হাজার ৩৪২ জন ও ছাত্রী ১১ হাজার ৫০২ জন এবং পঞ্চগড় জেলায় ১৫ হাজার ৮৬৪ জনের মধ্যে ৭ হাজার ৮৫ জন ছাত্র ও ৮ হাজার ৭৭৯ জন ছাত্রী জেএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে।
মো. তোফাজ্জুর রহমান আরো জানান, এবারের জেএসসি পরীক্ষায় রংপুর বিভাগের ৮ জেলার ৩ হাজার ১৫৩ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী অংশগহণ করবে। মোট পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ২৫০টি। ইতোমধ্যে পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ