• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

স্বর্ণ পদকে ভেজালে পুরস্কার বিতরণী স্থগিত

goldসিসি ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের মেধাবী কর্মকর্তাদের পুরস্কারের জন্য বানানো স্বর্ণ পদকে ভেজাল পাওয়া গেছে। একই সঙ্গে ২২ ক্যারেটের স্থলে স্বর্ণ দেয়া হয়েছে ২১ ক্যারেট। বিতরণের আগ মুহূর্তে ত্রুটি ধরা পড়ায় গতকাল বুধবার ওই পদক বিতরণ করা হয়নি। উল্লেখ্য, ব্যাংকের কর্মকর্তাদের কাজের স্বীকৃতিস্বরূপ এ পদক দেওয়ার কথা ছিল।
এদিকে এ ঘটনায় জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন গভর্নর ফজলে কবির। এ ছাড়া ঘটনা তদন্তে পৃথক একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন তিনি। এর আগে বিদেশীদের দেয়া স্বাধীনতার সম্মাননা ক্রেস্টের স্বর্ণে জালিয়াতির ঘটনায় সারা দেশে হইচই পড়ে যায়। ওই ঘটনার পর এবার বাংলাদেশ ব্যাংকের ক্রেস্টের স্বর্ণে জালিয়াতির ঘটনা ধরা পড়ল।
প্রসঙ্গত, প্রাতিষ্ঠানিক কাজের স্বীকৃতিস্বরূপ কয়েক বছর ধরে ‘এমপ্লয়িজ রিকগনিশন অ্যাওয়ার্ড’ প্রদান করে আসছে বাংলাদেশ ব্যাংক। এ বছর দুই ক্যাটাগরিতে ২৩ জন কর্মকর্তাকে পুরস্কারের জন্য মনোনীত করা হয়। এর মধ্যে স্বর্ণপদকের জন্য নির্বাচিত হন ৬ জন। তাদের ১২ গ্রাম ওজনের ২২ ক্যারেট মানের স্বর্ণপদক দেওয়ার সিদ্ধান্ত হয়, যা গত বছরের ১১ ডিসেম্বর বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় অনুমোদিত হয়। কিন্তু ২২ ক্যারেটের পরিবর্তে ২১ ক্যারেট মানের স্বর্ণ দিয়ে তৈরি করা হয় পদক। ফলে শেষ সময়ে বাতিল করা হয় পদক বিতরণ অনুষ্ঠান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ