• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

অবশেষে জয় পেল মাশরাফির কুমিল্লা

0খেলাধুলা ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ১৯তম ম্যাচে শনিবার চট্টগ্রামে রাজশাহী কিংসের বিপক্ষে এসে অবশেষে জয়ের মুখ দেখেছে মাশরাফি বিন মর্তুজার কুমিল্লা ভিক্টোরিয়ান্স। রাজশাহী কিংসকে ৩২ রানে হারিয়েছে কুমিল্লা। ৬ ম্যাচে এটি কুমিল্লার প্রথম জয়।

শনিবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে জয়লাভ করেন রাজশাহীর অধিনায়ক ড্যারেন স্যামি। তিনি প্রথমে কুমিল্লাকে ব্যাট করার আমন্ত্রণ জানান। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫২ রান সংগ্রহ করে কুমিল্লা। জবাবে ১২০ রানে অলআউট হয় রাজশাহী।

কুমিল্লার পক্ষে সর্বোচ্চ ৪১ রান করেছে ওপেনার নাজমুল হাসান শান্ত। এছাড়া ৩৪ রান এসেছে ইমরুল কায়েসের ব্যাট থেকে। রাজশাহীর পক্ষে ২ টি উইকেট নিয়েছেন ড্যারেন স্যামি। আর একটি করে উইকেট নিয়েছেন মেহদি হাসান মিরাজ ও ফরহাদ রেজা।
এর আগে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী অধিনায়ক ড্যারেন স্যামি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ