• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

মাঝেমধ্যে ঝগড়াও ভালো

%e0%a6%b8%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%a5%e0%a7%87-%e0%a6%9d%e0%a6%97%e0%a7%9c%e0%a6%be-%e0%a6%b9%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%af%e0%a6%be-%e0%a6%95%e0%a6%b0স্বাস্থ্য ডেস্ক : জীবনে একসঙ্গে চলতে গেলে আপনার পছন্দের মানুষটির সঙ্গে মাঝেমধ্যে ঝগড়া লাগবে এটাই স্বাভাবিক। অনেকেই এটাকে ভালোভাবে নেন না। তারা মনে করেন, এই ঝগড়া সম্পর্কের ওপর মারাত্মক প্রভাব ফেলে। আর এর রেশটা অনেক দিন ধরে বজায় থাকলে সম্পর্কে একটা দূরত্ব তৈরি হয়। ফলে সম্পর্কটা এক সময় ভেঙ্গেই যায়। তবে বিশেষজ্ঞরা বলেন, সব ঝগড়াই কিন্তু খারাপ নয়। অনেকেই আছেন যারা এই ঝগড়াকে ভালোভাবে গ্রহণ করেন। তারা মনে করেন, দুজনের মধ্যে বোঝাপড়া বাড়িয়ে সম্পর্কটাকে আরও মজবুত করতে সাহায্য করে এই ঝগড়া। তাই মাঝেমধ্যেই ঝগড়া করা সম্পর্কের জন্য ভালো।

সঙ্গীর সঙ্গে মাঝেমধ্যেই ঝগড়া হওয়া ভালো যে কারণে-

সঙ্গী কি চিন্তা করেন
যে কোন মানুষই রেগে গেলে মুখ ফসকে অনেক কথায় বলে ফেলেন। এতে করে আপনার সম্পর্কে সঙ্গী কি চিন্তা করছেন তা মনের অজান্তেই বলে দিতে পারেন। এক্ষেত্রে সঙ্গী কিভাবে কি চিন্তা করেন তা আপনি বেশ ভালোভাবেই বুঝতে পারেন। এতে পরবর্তীতে ওই ভুল থেকে নিজেকে শুধরানো অনেক সহজ হবে। সেইসঙ্গে সম্পর্কটাও হয়ে উঠবে অনেক মজবুত।

সম্পর্কটা স্বাভাবিক করতে
রাগ কিংবা অভিমান করে দুজনেইযিদি একেবারেই কথা বলা বন্ধ করে দেন তাহলে কখনই সমস্যার সমাধান হবে না। বরং একটু ঝগড়া করে দুজনের ভেতরের গুমোট ভাবটা দূর করুন। এতে করে আবারও সম্পর্ক স্বাভাবিক হয়ে উঠবে।

ঝগড়ার বন্ধের মাপকাঠি জানতে
সঙ্গীর সঙ্গে ঝগড়া কিংবা তর্ক করলে তা কতদূর টানা যাবে তা ঝগড়ার মাধ্যমেই বোঝা যায়। সেইসঙ্গে ঝগড়া বন্ধ করার সময় সম্পর্কেও একটা ধারণা পাওয়া যায়। এতে দেখবেন পরবর্তীতে দুজনের মধ্যেই একটা সহনশীলতা চলে আসবে।ফেলে সম্পর্কটা আরও মজবুত হবে।

ভালোবাসা প্রকাশ পায়
বেশিরভাগ সময়ই ভালোবাসার মানুষের সঙ্গেই কিন্তু আমরা বেশি ঝগড়া করে থাকি। এর অন্যতম কারণই হলো আমরা জীবনে তাকে অনেক গুরুত্ব দেই এবং তার প্রতি যত্নবান থাকি। এ কারণেই একটু ত্রুটি-বিচ্যুতিতেই তার সঙ্গে ঝগড়া লেগে যায়। তাই ঝগড়ার মাধ্যমেও কিন্তু একে অপরের প্রতি ভালোবাসা প্রকাশ পায়।

আত্মবিশ্বাস বাড়ে
সব বিষয়ে দুজনের পছন্দ এক হবে এটা ঠিক নয়। মতের অমিল হতেই পারে। কাজেই সঙ্গীর মতটি যদি আপনার মনে না ধরে তবে নিজের মতের পক্ষে যুক্তি দিন। যদি আপনি সঠিক থাকেন তাহলে দেখবেন নিজের আত্মবিশ্বাস অনেকখানি বেড়ে গেছে। আর যদি আপনি ভুল থাকেন তবে সঙ্গীর মতটি মেনে নিলেও বুঝতে পারবেন আপনি কোন দিকে ভুল ছিলেন।

প্রতিশোধের ইচ্ছা জন্মায় না
অনেক দিন ধরে রাগ কিংবা ক্ষোভ নিজের মনের মধ্যে পুষে রাখলে প্রতিশোধের একটা ইচ্ছা তৈরি হয়। আর প্রতিশোধ নেওয়ার ইচ্ছা যতোই ছোট হোক না কেন তা সম্পর্কের জন্য বেশ খারাপ। এর চাইতে বরং সামান্য ঝগড়া করে নিজের ক্ষোভ উগড়ে ফেলুন। দেখবেন সম্পর্ক আবারও কত সহজ এবং মজবুত হয়ে গেছে।

স্বাস্থ্য ভালো থাকে
মাঝেমধ্যে সঙ্গীর সঙ্গে সামান্য ঝগড়ায় কিন্তু স্বাস্থ্য ভালো থাকে। ইউনিভার্সিটি অফ মিশিগানের একটি গবেষণায় দেখা গেছে, যারা ঝগড়া করেন না তাদের দেহে করটিসোলের পরিমাণ বাড়তে থাকে যা দেহের সুগার লেভেল বাড়ায়। এছাড়াও রাগ মনের ভেতর জমিয়ে রাখলে তা থেকে উচ্চ রক্ত চাপের সমস্যা দেখা দেয়। আর যারা ঝগড়া করে মনের ভেতরের ক্ষোভ মিটিয়ে ফেলেন তারা এইসব সমস্যা থেকে রেহাই পান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ