• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

এমএলএম মার্কেটিংয়ের বিষয়ে সরকারের গণবিজ্ঞপ্তি প্রকাশ

এমএলএমঢাকা: মাল্টি লেভেল মার্কেটিং (এমএলএম) কার্যক্রম নিয়ন্ত্রণ এবং এর সাথে সংশ্লিষ্ট ক্রেতা, ক্রেতা পরিবেশক ও ভোক্তার স্বার্থ সংরক্ষণের উদ্দেশ্যে সরকার মাল্টি লেভেল মার্কেটিং কার্যক্রম (নিয়ন্ত্রণ) আইন- ২০১৩ প্রণয়ন করেছে। একই উদ্দেশ্যে সরকার ২০১৪ সালে এ আইনের বিধিমালারও সংশোধন করেছে বলে শুক্রবার প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এতে বলা হয়,এ আইনানুসারে এমএলএম বিষয়ক লাইসেন্সবিহীন ব্যবসা কার্যক্রম পরিচালনা বা লাইসেন্স গ্রহণের পর সরকারের অনুমোদনবিহীন লাইসেন্স হস্তান্তর করা বা পিরামিড সদৃশ বিপণন (মার্কেটিং) কার্যক্রম চালানো বা সুনির্দিষ্ট তথ্যসহ মোড়কজাত না করে পণ্য বিক্রয়, বিপণন বা প্রতিশ্রুত অনুসারে পণ্য ও সেবা বিক্রয় না করা বা অযৌক্তিকভাবে পণ্য ও সেবার মূল্য নির্ধারণ করা বা নিম্নমানের পণ্য ও সেবা বিক্রয় বা অসত্য, কাল্পনিক, বিভ্রান্তিকর তথ্য দিয়ে বিজ্ঞাপন প্রচার করা প্রভৃতি শাস্তিযোগ্য অপরাধ।
এ আইনের অপরাধসমূহ আমলযোগ্য ও অজামিনযোগ্য।এ আইন অমান্য করে কেউ এমএলএম কার্যক্রম পরিচালনা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। কেউ এ আইন অমান্য করে এমএলএম বা এ নামে কোনো ধরনের ব্যবসা পরিচালনা করলে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট এলাকার ও অধিক্ষেত্রের আইন প্রয়োগকারী সংস্থাকে তাৎক্ষণিকভাবে অবহিত করতে সর্বসাধারণকে বিশেষভাবে অনুরোধ জানিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠনের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ