• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বিপিএল: তৃতীয় পর্বের সময়সূচি প্রকাশ

বিপিএলখেলাধুলা ডেস্ক : বিপিএলের চতুর্থ আসরের দুটি পর্ব শেষ হয়েছে। দুই পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে রংপুর রাইডার্স। ৬ ম্যাচে তাদের সংগ্রহ ১০ পয়েন্ট। এক ম্যাচ বেশি খেলা খুলনা টাইটান্স রয়েছে দ্বিতীয় স্থানে। রানরেটে পিছিয়ে থাকা মাহমুদউল্লাহ রিয়াদের দলেরও অর্জন ১০ পয়েন্ট। এদিকে ৭ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটস রয়েছে তৃতীয় স্থানে। চট্টগ্রাম পর্বে ঘুরে দাঁড়ানো তামিম ইকবালের চিটাগাং ভাইকিংস ৮ ম্যাচ খেলে ৮ পয়েন্ট নিয়ে রয়েছে তালিকার চতুর্থ স্থানে।
পয়েন্ট টেবিলে সবার শেষে অবস্থান কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। ৭ ম্যাচ শেষে মাশরাফি বিন মর্তুজার দলের অর্জন ২ পয়েন্ট। আগামী ২৫ নভেম্বর (শুক্রবার) মাঠে গড়াবে বিপিএলের তৃতীয় পর্ব। দুপুর ১টা ৩০ মিনিটের রংপুর রাইডার্স ও রাজশাহী কিংসের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে শেষ পর্ব। ৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ফাইনাল। কোনো কারণে যদি ৯ ডিসেম্বর ফাইনাল অনুষ্ঠিত না হয়, তাহলে পরের দিন (১০ ডিসেম্বর) গড়াবে বিপিএলের ফাইনাল।

এক নজরে দেখে নিন বিপিএলের তৃতীয় সময়সুচি:

index


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ