• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

রংপুরের বিপক্ষে বিশাল জয় পেয়েছে চিটাগাং

গেইলখেলাধুলা ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগ- বিপিএলে রংপুর রাইডার্সের বিপক্ষে বিশাল জয় পেয়েছে চিটাগাং ভাইকিংস। মাত্র একটি উইকেট হারিয়ে ১৬ ওভারেই চিটাগাং পৌঁছে যায় জয়ের মোহনায়।
এর আগে রোববার সন্ধ্যায় রংপুরের বিপক্ষে একসঙ্গে ওপেনিংয়ে নামেন দুই হার্ডহিটার ব্যাটসম্যান তামিম ইকবাল ও ক্রিস গেইল।

দলের পক্ষে গেইল ২৬ বলে ৪০ রান করেন। তার ইনিংসে ৪টি ছক্কা ও ২টি চারের মার ছিল। এছাড়া তামিম ইকবাল ৪৮ বলে ৬২ এবং এনামুল হক বিজয় ২২ রানে অপরাজিত থাকেন।
দর্শকদের আগ্রহের কেন্দ্রে ছিল তামিম এবং গেইলের ওপেনিং জুটি। তাদের জুটিতেই আসে ৭০ রান।
ম্যাচ সেরা খেলোয়ারের পুস্কার জিতেছেন তামিম ইকবার।
এর আগে রোববার মিরপুরে দিনের দ্বিতীয় খেলা টসে জয়লাভ করেন রংপুরের অধিনায়ক নাইম ইসলাম। তিনি প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন।
তবে চিটাগাংয়ের বোলারদের বিপক্ষে সুবিধা করতে পারেনি রংপুর। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১২৪ রান সংগ্রহ করে রংপুর রাইডার্স।
দলের পক্ষে সর্বোচ্চ ২৬ রান করেছেন সৌম্য সরকার। এ ছাড়া মোহাম্মদ শেহজাদ ২১ এবং আনোয়ার আলী ২০ রান করেন।
রংপুরের হয়ে তাসকিন ও মোহাম্মদ নবী ২টি করে এবং শুভাশীষ রয় ১টি উইকেট লাভ করেন।
এদিকে প্রতিপক্ষ দলের বোলারদের জন্য আতংকের নাম ক্যারিবীয় ব্যাটিং দানব ক্রিস গেইল। অন্যদিকে তামিম ইকবালও কম যান না। তিনিও প্রতিপক্ষের বোলারদের ওপর ব্যাট হাতে ঝড় তুলতে সক্ষম।
তাইতো এই দুই ঝড়ো ব্যাটসম্যানের ওপেনিং জুটি দেখতে মুখিয়ে ছিলেন দর্শকরা।
চিটাগাংয়ের হয়ে শেষ চার ম্যাচ খেলবেন গেইল। এই চার ম্যাচই ৫৫টি ছক্কা মারতে চেয়েছেন টি২০ ক্রিকেটের এ ফেরিওয়ালা।
তবে প্রথম ম্যাচে ৪টি ছক্কা হাকানোর সুযোগ পেলেন। এখন দেখার বিষয় বাকি তিন ম্যাচে আর কতটি ছক্কা মেরে ক্রিকেট প্রেমিদের উচ্ছ্বাসিত করতে পারেন?


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ