• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

আসিফের বোমা: বরিশাল বুলস ফিক্সিংয়ে জড়িত!

asif_47507ঢাকা: বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) ফিক্সিং নিয়ে বিতর্কের মধ্যে এবার রীতিমতো বোমা ফাটালেন দেশের শীর্ষস্থানীয় সঙ্গিত শিল্পী আসিফ আকবর। তিনি জানালেন, তার দল বরিশাল বুলসের বিদেশী এবং দেশী খেলোয়াড়দের একটা অংশ ম্যাচ ফিক্সিংয়ে জড়িতম তিনি নিশ্চিত। আজ সোমবার ২.৩৬ মিনিটে তার ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এস স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন। তিনি তার স্ট্যাটাসে বলেন, আমার দল বরিশাল বুলসের বিদেশী এবং দেশী খেলোয়াড়দের একটা অংশ ম্যাচ ফিক্সিংয়ে জড়িত আমি নিশ্চিত, প্রমান নেই। তবে বিসিবি এবং আকসু যদি তীক্ষ্ণ দৃষ্টি দেয় তাহলে অবশ্যই তারা প্রমান খুঁজে পাবেন আমার বিশ্বাস। গরীব দল বুলস, ফ্র্যাঞ্চাইজি মালিকদের জন্য খারাপ লাগছে। তবে আমি কৃতজ্ঞ তাদের প্রতি। আত্মঘাতি গোলে হেরে যাওয়ার জন্য বরিশাল বুলসের জন্য সমবেদনা।
এছাড়াও সম্প্রতি নানা মহলে বিপিএল নিয়ে ফিক্সিংয়ের অভিযোগ উঠেছে। রাজশাহী কিংসের বিপক্ষে ম্যাচ শেষেই হঠাৎ গুঞ্জন শোনা যায়, ম্যাচ-ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েছিলেন রংপুর রাইডার্সের খেলোয়াড় জুপিটার ঘোষ। এ নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে ক্রিকেট পাড়ায়। জুপিটার ঘোষের দাবি, তাকে ম্যাচ-ফিক্সিং করার জন্য দলের ম্যানেজার সানোয়ার হোসেন প্রস্তাব দেন। এরপর তিনি তাতে রাজি না হওয়ায় প্রস্তাব ফিরিয়ে দেন। এবার এরই ধারাবাহিকতায় বিপিএলে ফিক্সিং নিয়ে বোমা ফাটালেন কণ্ঠশিল্পী আসিফ। আজ এ বিষয়ে তিনি তার ফেইসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন।
আসিফ আকবরের স্ট্যাটাস:

ক্রিকেট ক্রিকেট করে আমার এক জীবন গেলো । বরিশাল বুলস কর্তৃপক্ষের উৎসাহ এবং ভালবাসায় প্রায় আট বছর পর মাঠে গিয়েছি,অনুভূতি ভাষায় প্রকাশ করার মত নয়। দর্শক, উত্তেজনা, মাঠের পরিবেশ সব মিলিয়ে অদ্ভূত মূর্ছনা । শুধু বিপথগামী ডিজে গুলোর হিন্দী গানের যন্ত্রনাটা একটু পীড়া দিয়েছে, মেরুদন্ড না থাকলে যা হয় আর কি।

সব নির্মল অনুভূতি গুলোতে পানি ঢেলে দিয়েছে সন্দেহ। ১৭,১৮,১৯ এবং ২০ নম্বর ওভার গুলোতে ব্যাটসম্যানরা হয়ে যায় প্রতিবন্ধী আর বোলাররা হয়ে যায় বাঘ। T-20 ক্রিকেট জুয়ার অপর নাম । দর্শক হিসেবে মাঠে যাই খেলা দেখতে আর আমাদের নিয়ে খেলা হয় টেবিলে ।সন্দেহ ঢুকেছে প্রেসবক্সেও ।

অন্য কোন দলের কথা বলবো না । আমার দল বরিশাল বুলসের বিদেশী এবং দেশী খেলোয়াড়দের একটা অংশ ম্যাচ ফিক্সিংয়ে জড়িত আমি নিশ্চিত, প্রমান নেই । তবে বিসিবি এবং আকসু যদি তীক্ষ্ণ দৃষ্টি দেয় তাহলে অবশ্যই তারা প্রমান খুঁজে পাবেন আমার বিশ্বাস। গরীব দল বুলস ,ফ্র্যাঞ্চাইজি মালিকদের জন্য খারাপ লাগছে। তবে আমি কৃতজ্ঞ তাদের প্রতি। আত্মঘাতি গোলে হেরে যাওয়ার জন্য বরিশাল বুলসের জন্য সমবেদনা । ছিলাম আছি থাকবো ক্রিকেটের সঙ্গে। জয় হোক বাংলাদেশ ক্রিকেটের । অনেক হয়েছে, এবার একটু রেকর্ডিং এ মনযোগ দেই … ভালবাসা অবিরাম …………


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ