• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন |

ডেপুটি গভর্নর পদে মনিরুজ্জামানের যোগদান

muniruzzaman_48790সিসি ডেস্ক : নতুন নিয়োগ পাওয়া বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস এম মনিরুজ্জামান রবিবার তার কাজে যোগদান করেছেন। গত ৩০ নভেম্বর তিনি কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর হিসেবে নিয়োগ পান।  বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মনিরুজ্জামান রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে সম্মানসহ স্নাকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং ১৯৮৪ সালে কেন্দ্রিয় ব্যাংকে সহকারী পরিচালক পদে যোগদান করেন। পরবর্তীতে তিনি যুক্তরাষ্ট্রের ইস্টার্ন মিসিগান ইউনিভার্সিটি থেকে অর্থনীতি বিষয়ে মাস্টার্স ডিগ্রি লাভ করেন। সুদীর্ঘ ৩২ বছরের পেশাগত জীবনে মনিরুজ্জামান বাংলাদেশ ব্যাংকের শাখা অফিসসহ প্রধান কার্যালয়ে দক্ষতা, সফলতা ও সুনামের সাথে দায়িত্ব পালন করেন।
মহাব্যবস্থাপক পদে থাকাকালীন মনিরুজ্জামান বাংলাদেশ কমার্স ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ও ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদে বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষক হিসেবে বিশেষ দায়িত্ব পালন করেন। তিনি নির্বাহী পরিচালক হিসেবে ব্যাংকিং খাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণীমূলক কর্মকান্ডে নেতৃত্ব দেন।  কর্মজীবনে তিনি দেশে বিদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ কোর্স, সভা, সেমিনার, ওয়ার্কশপ ও সিম্পোজিয়ামে অংশগ্রহণ করেন। প্রসঙ্গত ঝিনাইদহ জেলার মহেশপুর থানার পুরন্দরপুর গ্রামের শেখ পরিবারে জন্ম গ্রহণ করেন মনিরুজ্জামান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ