• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে ২০ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ায় শক্তিশালী একটি ভূমিকম্পের আঘাতে কমপক্ষে ২০ জনের মৃত্যু হয়েছে। বুধবার স্থানীয় সময় সকাল ৫টার দিকে আচেহ প্রদেশে ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ৫। ভূমিকম্পের আঘাতে বাড়ি-ঘর, দোকান ধসে পড়ায় বহু মানুষ আহত হয়েছে। খবর দ্য সিডনি টাইমসের।

জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর (বিএনপিবি) এক বিবৃতিতে জানিয়েছে, ভূমিকম্পের সময় তীব্র কম্পন অনুভূত হয়েছে। সে সময় আতঙ্কিত লোকজনকে নিজেদের বাড়ি-ঘর ছেড়ে রাস্তায় জড়ো হতে দেখা যায়।

বিএনপিবি টুইটারে বেশ কিছু আহত মানুষের ছবি প্রকাশ করেছে। ভূমিকম্পের সময় অনেক মানুষ নিজেদের বাড়ি-ঘরে আটকা পড়েছিল। তাদের উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে আচেহ ইন্দোনেশিয়া রেড ক্রিসেন্ট। সংস্থাটি জানিয়েছে, বহু মানুষ আহত হয়েছে। তবে ঠিক কতজন আহত তা জানাতে পারেনি তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ