• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন |
শিরোনাম :

কাহারোলে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত

Exif_JPEG_420

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি: কাহারোলে আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপন হয়েছে। কাহারোল উপজেলা প্রশাসনের আয়োজনে ১৮ ডিসেম্বর রোববার আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালী উপজেলা চত্তর থেকে বের করা হয়। র‌্যালীটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্তরে গিয়ে শেষ হয়। র‌্যালী শেষে উপজেলা পূর্ণভবা হল রুমে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আসলাম মোল্লার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরন
দিনাজপুরের কাহারোল উপজেলায় ১৮ ডিসেম্বর সকাল ১১ টায় কাহারোল মহিলা ডিগ্রী কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন, দিনাজপুর- ১ আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জনশীল গোপাল এম,পি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাহারোল উপজেলা চেয়ারম্যান মোঃ মামুনুর রশীদ চৌধুরী, কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আসলাম মোল্লা, বাংলাদেশ আওয়ামীলীগ কাহারোল উপজেলা শাখার সভাপতি ও ইউপি চেয়ারম্যান এ.কে.এম ফারুক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আশরাফুল হক প্রধান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, অত্র কলেজের অধ্যক্ষ মোছাঃ আনজুমান আরা বেগম। এই সময় উপস্থিত ছিলেন, সাবেক প্রধান শিক্ষক মোঃ আশরাফুল হক, সাবেক প্রধান শিক্ষক দ্বীজেন্দ্র দেব নাথ, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন প্রমুখ।

ওয়ার্ল্ড ভিশন কর্তৃক শিশুদের মাঝে শীত বস্ত্র বিতরন
কাহারোলে রোববার সকাল সাড়ে ১১টায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কাহারোল এডিপির আয়োজনে উপজেলায় ১ হাজার ৫০ জন শিশুদের মাঝে শীত বস্ত্র বিতরন করা হয়। শীত বস্ত্র বিতরন করেন, রঞ্জন রোজারিও এডিপি ম্যানেজার কাহারোল। এসময় উপস্থিত ছিলেন, তপন মন্ডল, প্রোগ্রাম অফিসার, শিশু ব্যবস্থাপনা কমিটি সদস্য রশনারা বেগম, মেনকা রায়, নন্দি রানী রায় ও রনজিত রায়।

ভ্যান শ্রমিকদের মাঝে শীত বস্ত্র বিতরন
দিনাজপুরের কাহারোল উপজেলায় ভ্যান শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। ১৭ ডিসেম্বর শনিবার রাতে দিনাজপুরের কাহারোল উপজেলায় পরিষদ অডিটোরিয়ামে  এক শতাধিক ভ্যান শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন প্রধান অতিথি দিনাজপুর- ১ আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল এম,পি। কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আসলাম মোল্লা’র সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. মামুনুর রশীদ চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সঞ্জয় কুমার মিত্র, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. কামাল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. আসিফ রুবেল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক আব্দুল লতিফ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ