আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কে আততায়ীর গুলিতে রাশিয়ার রাষ্ট্রদূত আন্দ্রেই কারলফ নিহত হয়েছেন।মস্কোতে রুশ পররাষ্ট্রমন্ত্রণালয় এ খবর নিশ্চিত করেছে। সোমবার আঙ্কারায় একটি চিত্র প্রদর্শনী কেন্দ্রে ওই ঘটনা ঘটে। গুলিবিদ্ধ কারলভকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।
এই সময় দুর্বৃত্তদের গুলিতে আহত হন আরো তিন ব্যক্তি। ২০১৩ সাল থেকে আন্দ্রেই কারলভ তুরস্কে রাশিয়ার রাষ্ট্রদূত হিসেবে নিয়োজিত ছিলেন।
তুরস্কে গত কয়েক বছর ধরেই সন্ত্রাসী হামলার ঘটনা ঘটছে। সরকার এ জন্য ‘কুর্দিশ জঙ্গি’দের দায়ী করছে। এসব হামলায় আইএস-এর সম্পৃক্ততার অভিযোগও রয়েছে।