• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

ফুলবাড়ীয়ায় শিক্ষক হত্যাকান্ডে এমপি-ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

ময়মনসিংহ: ফুলবাড়ীয়া কলেজ সরকারিকরণ আন্দোলন চলাকালে নিহত শিক্ষক আবুল কালাম আজাদকে হত্যার প্ররোচনার অভিযোগে একটি মামলা করা হয়েছে। এতে স্থানীয় সংসদ সদস্য, থানার ওসিসহ সাতজনকে আসামি করা হয়েছে।
বুধবার ফুলবাড়ীয়া কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও কলেজ সরকারিকরণ আন্দোলনের আহ্বায়ক এস এম আবুল হাশেম বাদী হয়ে মামলাটি করেন।

মামলায় স্থানীয় সংসদ সদস্য মোসলেম উদ্দিন, ফুলবাড়ীয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিফাত খান রাজীব, উপপরিদর্শক রফিকুল ইসলাম রতন, মোসলেম উদ্দিনের ছেলে অ্যাডভোকেট ইমদাদুল হক সেলিম, সেলিমের ভায়রা ফুলবাড়ীয়া কলেজের সাবেক অধ্যক্ষ নাসিরউদ্দিন এবং কলেজের ভাইস প্রিন্সিপ্যাল আমজাদ হোসেনকে আসামি করা হয়েছে।
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ময়মনসিংহের দুই নম্বর আমলি আদালতের জ্যেষ্ঠ বিচারক হাকিম মাহবুবুল হকের আদালতে মামলাটি করা হয়।
মামলার বিবরণে বলা হয়েছে, গত ২৭ নভেম্বর ফুলবাড়ীয়া কলেজ সরকারীকরণের দাবিতে আন্দোলনের সময় আসামিদের প্ররোচনায় কলেজ শিক্ষক আবুল কালাম আজাদকে হত্যা করা হয়।
বাদীর আইনজীবী ফজলুল হক দুলাল জানান, বিচারক মামলাটি গ্রহণ করেছেন। তবে এখনো কোনো আদেশ দেননি। তারা আদেশের অপেক্ষায় রয়েছেন বলেও জানান আইনজীবী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ