দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে স্বেচ্ছাসেবী সংগঠন আঞ্জুমান মফিদুল ইসলামের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বুধবার (২১ ডিসেম্বর) বেলা ১১টায় দিনাজপুর শহরের স্টেশন রোড়স্থ সদর শাখা কার্যলয়ে দুস্থ এবং সেলাই প্রশিক্ষন প্রাপ্ত দরিদ্র ছাত্রীদের মাঝে এই শীত বস্ত্র বিতরণ করা হয়। শীত বস্ত্র বিতরন অনুষ্ঠানে সংস্থার চেয়ারম্যান মোসাদ্দেক হোসেন লাবু, সাম্পাদক মো. মহসিনুল কালাম, যুগ্ম সম্পাদক তারেক ইবনে নাসিমসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সংস্থার সাম্পাদক মো. মহসিনুল কালাম বলেন, আঞ্জুমান মফিদুল ইসলাম একটি সেবামূলক সংস্থা। সংস্থাটি দরিদ্র মহিলাদের কর্মসংস্থানে জন্য নিজ উদ্যোগে বিভিন্ন প্রশিক্ষনের ব্যবস্থা করে আসছে। এছাড়া দীর্ঘ দিন থেকে সংস্থাটি জেলার ১৩টি উপজেলার মৃত বেওয়ারিস লাশের দাফনের আয়োজন করেছে। সহৃদয়বান মানুষের দানের উপর পরিচালিত হয়ে আসছে এই সংস্থাটি। এই দানের অর্থে বিভিন্ন প্রশিক্ষণ, লাশ দাফন, ছাড়াও অন্যান্য সেবামূলক কাজ করা হয়ে থাকে। তিনি দিনাজপুরের সহৃদয়বান মানুষের কাছে আঞ্জুমানের কার্যক্রম নির্বিঘেœ পরিচালনের জন্য অনুদান প্রদানের আহবান জানান। অনুদান পাঠাতে হবে ব্যাংক হিসাব নম্বরঃ- ০২০০০০৪৩০৫৭২৬ অগ্রণী ব্যাংক, স্টেশন রোড শাখা, দিনাজপুর।