• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

তামিম-ইমরুল জুটির নতুন কীর্তি!

খেলাধুলা ডেস্ক: নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। তবে এমন হতাশার দিনে নতুন এক কীর্তি গড়েছেন ব্যাটসম্যান ইমরুল কায়েস ও তামিম ইকবাল।
এক সময়ের নিয়মিত এই ওপেনার ব্যাটসম্যান জুটি শনিবার সব ধরনের ফরম্যাট মিলিয়ে ৪ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন।

একটা সময় নিয়মিতই দেখা যেত তামিম-ইমরুলের জুটি। দুই বাঁহাতি ব্যাটসম্যানই সূচনা করতেন বাংলাদেশের ইনিংসের। তামিম নিজের অবস্থান ধরে রাখতে পারলেও মাঝখানে অনিয়মিতই হয়ে পড়েছিলেন ইমরুল। ২০১২ ও ২০১৩-টানা দুটি বছর খেলতে পারেননি একটিও আন্তর্জাতিক ম্যাচ।

সাম্প্রতিক সময়ে আবার তামিমের উদ্বোধনী জুটির সঙ্গী হিসেবে দেখা যাচ্ছে ইমরুলকে। শনিবার নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে তারা গড়েছিলেন ১০২ রানের দারুণ জুটি।
এই জুটি গড়ার পথে দারুণ এক মাইলফলকও স্পর্শ করে ফেলেছেন তামিম ও ইমরুল। সব ধরনের ফরম্যাট মিলিয়ে তামিম-ইমরুল জুটি থেকে এসেছে ৪,০৯৭ রান। এর মধ্যে অর্ধেকের বেশি রান এসেছে টেস্ট থেকে। ২০০৮ থেকে ২০১৬ সাল পর্যন্ত ৪৭টি ইনিংসে ইমরুল-তামিম জুটি থেকে এসেছে ২,২১৩ রান।

টেস্টে বাংলাদেশের আর কোনো জুটিই করতে পারেনি দুই হাজারের বেশি রান। ৫৮টি ওয়ানডে খেলে তামিম-ইমরুল জুটির সংগ্রহ ১,৮২৬ রান। আর তিনটি টি-টোয়েন্টি খেলে তারা যোগ করেছেন ৫৮ রান।
ওয়ানডেতে তামিম-ইমরুল জুটি আছেন দ্বিতীয় স্থানে। ৫০ ওভারের ক্রিকেটে এখন পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে সফল জুটি সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের। ৬১টি ওয়ানডে খেলে তাদের জুটির সংগ্রহ ২,১৫৪ রান।

সব ধরনের ক্রিকেট মিলিয়ে তারাই সবার আগে ছুঁয়েছিলেন ৪ হাজার রানের মাইলফলক। ১২৪ ইনিংসে জুটি বেঁধে সাকিব-মুশফিকের সংগ্রহ ৪,২৪১ রান। তাদের পরেই আছে তামিম-ইমরুল জুটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ