সিসি নিউজ: প্রথমবারের মতো মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। সোমবার ভারতের শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে মালদ্বীপকে ৬-০ গোলে হারিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল।
সিরাত জাহান স্বপ্নার হ্যাটট্রিকের সুবাদে ফাইনালে পথ সহজ করে তুলে।
বুধবার সাফের চতুর্থ আসরের শিরোপা নির্ধারণী ম্যাচে আয়োজক দেশ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।
এছাড়া আরো দুটি গোল করেছে অধিনায়ক সাবিনা খাতুন। ম্যাচের অন্য গোলটি করেছেন নার্গিস খাতুন। এর আগে প্রথম সেমিফাইনালে ভারত ৩-১ গোলে নেপালকে হারিয়ে টানা চতুর্থবারের মতো ফাইনালে উঠেছে।
উল্লেখ্য, সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দলকে পৃষ্ঠপোষকতা করেছে দেশের ক্রীড়া বান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপ।
বাংলাদেশ দল : সাবিনা আক্তার, শিউলি আজিম, শামসুন্নাহার, নার্গিস খাতুন, মাসুরা পারভীন, মাইনু মারমা (সানজিদা), জাহানারা মৌসুমি, সিরাত জাহান স্বপ্না (আনুচিং), সাবিনা খাতুন, মারিয়া মান্দা, কৃষ্ণা (মার্জিয়া)।