• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

ছয়জনকে ৭ দিনের রিমান্ড আবেদন

গাইবান্ধা: গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সাংসদ মনজুরুল ইসলাম লিটন হত্যার ঘটনায় গ্রেফতার ছয়জনকে রিমান্ডে নিতে আদালতে আবেদন করেছে পুলিশ।
শনিবার ওই আবেদন দাখিলের পর রোববার রিমান্ড আবেদনের শুনানির দিন ধার্য করেছেন আদালত।
পুলিশ জানায়, সাংসদ হত্যার ঘটনায় সন্দেহভাজন হিসেবে গ্রেফতার জামায়াত-শিবিরের ছয়জন নেতা-কর্মীকে শনিবার গাইবান্ধার বিচারিক হাকিম জয়নাল আবেদীনের আদালতে হাজির করা হয়।

যাদের রিমান্ডে নেয়ার আবেদন করা হয়েছে তারা হলেন, সুন্দরগঞ্জ উপজেলার রামভদ্র কদমতলা গ্রামের ফরিদ মিয়া (৭০), নিচপাড়া গ্রামের সামিউল ইসলাম (৩২), খামারপাচগাছী গ্রামের হাদিসুর রহমান (৩০), উত্তর হাতিবান্দা গ্রামের জিয়াউর রহমান (৩২), রামভদ্র খানাবাড়ী গ্রামের হজরত আলী (৪৪) ও পূর্ব শিবরাম গ্রামের নবিনুর খন্দকার (৪৫)।

গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সুন্দরগঞ্জ থানায় নাশকতার মামলা রয়েছে বলে পুলিশের দাবি।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান শনিবার সন্ধ্যায় মুঠোফোনে গণমাধ্যমকে বলেন, গ্রেফতারকৃতরা জামায়াত-শিবিরের নেতা-কর্মী। সংসদ সদস্য হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তাদের সাত দিনের রিমান্ড-চাওয়া হয়েছে।
ওই আদালতের দায়িত্বপ্রাপ্ত পুলিশের উপপরিদর্শক (এসআই) শাহ আলম রিমান্ড আবেদনের বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে গত ৩১ ডিসেম্বর সন্ধ্যায় সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের সাহাবাজ গ্রামে নিজ বাড়িতে দুর্বৃত্তদের গুলিতে সংসদ সদস্য মনজুরুল ইসলাম লিটন নিহত হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ