• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ৫ যাত্রী নিহত

গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-রাজশাহী রেলরুটে ট্রেনের ধাক্কায় প্রাইভেটকারের ৫ জন নিহত হয়েছেন। নিহতরা সবাই একই পরিবারের। রবিবার সকাল ৯ টার দিকে উপজেলার গোয়ালবাথান বুঙ্গাবাড়ী রেল ব্রিজে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গোয়ালবাথান এলাকার বিদ্যুৎ হোসেনের স্ত্রী সোনিয়া আক্তার (৩০) ও তার ছেলে তৌসিন আহমেদ তালহা (৫), বিদ্যুতের চাচাত ভাই রিপন মিয়ার স্ত্রী নুসরাত জাহান লাকী (৩৩) ও তার মেয়ে রুবাইদা নুসরাত রিভা (৪) এবং ড্রাইভার মিনহাজ উদ্দিন (৪৫)।

নিহত শিশু তালহা গোয়ালবাথান খ্রিষ্টান মিশনারী স্কুলের ইংরেজী ভার্সনের শিশু শ্রেনীর ছাত্র এবং শিশু রিজাকে ওই স্কুলে ভর্তি করতে নিয়ে যাচ্ছিল।

পরিবার সূত্রে জানা যায়, রবিবার সকাল ৯ টার দিকে উপজেলার গোয়ালবাথান খ্রিষ্টান মিশনারী স্কুলের ইংরেজী ভার্সনে ভর্তি করানোর উদ্দেশ্যে বাড়ি থেকে প্রাইভেটকার যোগে রওনা হয়। পথিমধ্যে কালিয়াকৈর উপজেলার গোয়ালবাথান এলাকার রেল ক্রসিং রোড এলাকায় পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা কলকাতা গামী মৈত্রী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় প্রাইভেটকারটি প্রায় আধা কিলোমিটার দূরে গোয়ালবাথান বুঙ্গাবাড়ী ব্রিজের নিচে দুমড়ে মুচড়ে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারে থাকা পাঁচ যাত্রী নিহত হয়।

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারি উপ-পরিদর্শক (এএসআই) মো. দাদন মিয়া জানান, সকাল ৯ টার দিকে উপজেলার গোয়ালবাথান এলাকায় কলকাতাগামী মৈত্রী এক্সপ্রেসের সাথে একটি প্রাইভেটকারের সংঘর্ষের হয়ে ঘটনাস্থলেই চালকসহ ৫ জন নিহত হয়। ঘটনাস্থল থেকে দুই কিলোমিটার দূরে ওই ট্রেনের দুইটি বগি লাইনচ্যুত হলে ঢাকা-রাজশাহী রেলরুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

এছাড়া নিহতদের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মৃতদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ