• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১২ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

শীতের সন্ধ্যায় ভাপা পিঠা

লাইফস্টাইল ডেস্ক: শীত মানেই নতুন গুড় ও চাল দিয়ে তৈরি পায়েস আর হরেক রকম পিঠা-পুলি। বিশেষ করে এই শীতের সন্ধ্যায় গরম গরম ভাপা পিঠার স্বাদে মন মজাতে সবাই চায়। তাই আজ রইলো সুস্বাদু ভাপা পিঠার রেসিপি। দেরি না করে কোনো এক শীতের সন্ধ্যায় বানিয়ে ফেলুন সুস্বাদু পিঠাটি।

উপকরণ
সিদ্ধ চালের গুঁড়া আধা কেজি,
আতপ চালের গুঁড়া আধা কেজি,
পাটালি গুড় ৫০০ গ্রাম,
নারিকেল কোড়ানো ২টি,
লবণ পরিমাণমতো,
তরল দুধ পরিমাণমতো,
পাতলা কাপড়ের টুকরো,
পিঠার জন্য বাটি।

প্রস্তুত প্রণালী
প্রথমে চালের গুঁড়া, লবণ ও কুসুম গরম দুধ একসাথে মাখাতে হবে ঝুরঝুরা করে। এরপর বাঁশের চালনিতে চেলে নিন। এবার বাটিতে চালের গুঁড়া দিয়ে গর্ত করে দুধ ও নারিকেল কোড়ানো দিয়ে উপরে চালের গুঁড়া দিয়ে ঢেকে দিন।

এরপর পাতলা কাপড় ভিজিয়ে পিঠা ঢেকে দিয়ে বাটির নিচ পর্যন্ত কাপড় ধরে উল্টে দিয়ে ফুটন্ত পানির ওপর ছিদ্র করা ঢাকানার উপর বসিয়ে বাটি উঠিয়ে নিন। এবার একটা কাপড় দিয়ে ঢেকে দিন। তার ওপর ঢাকনা দিয়ে দিন।

এভাবে ৭/৮ মিনিট ভাপ দিন। পিঠা ভালোভাবে হয়ে এলে ভাপ থেকে নামিয়ে ফেলুন। এভাবে একে একে সব কয়টি পিঠা ভাপে দিয়ে বানিয়ে ফেলুন, আর শীতের সন্ধ্যায় গরম গরম পরিবেশন করুন মজাদার ও সুস্বাদু ভাপা পিঠা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ