• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রাজকীয় প্রত্যাবর্তন ফেদেরার

খেলাধুলা ডেস্ক: রাজকীয় প্রত্যাবর্তন বোধ হয় একেই বলে। অ্যান্ডি মারে, নোভাক জকোভিচের মতো নক্ষত্রেরা ছিটকে গিয়েছেন। কিন্তু ১৭ টি মেজরের মালিককে থামানোই যাচ্ছে না। জার্মানির মিশকা জাভরেভকে হেলায় উড়িয়ে দিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে পৌঁছে গেলেন রজার ফেদেরার।

শেষ চারের লড়াইয়ে ফেদেরার প্রতিদ্বন্দ্বী স্বদেশীয় স্ট্যান ওয়ারিঙ্কা৷যিনি জো-উইফ্রেড সঙ্গাকে হারিয়ে শেষ চারের টিকিট পেয়েছেন৷ আর জার্মানির মিখা জেভেরেভকে হারিয়ে সেমিফাইনাল ওঠেন রজার৷ রড লেভার এরিনায় ৯২ মিনিটের লড়াইয়ে জেভেরেভকে স্ট্রেট সেটে (৬-১,৭-৫,৬-২) উড়িয়ে দেন ১৭টি গ্র্যান্ড স্ল্যামের মালিক৷
সেই সঙ্গে সবচেয়ে বেশি বার অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে ওঠার কৃতিত্ব অর্জন করলেন ফেডেরার৷ সব মিলিয়ে সুইস তারকার এটি ৪১ তম গ্র্যান্ড স্ল্যাম সেমিফাইনাল৷ জেভেরেভকে হারিয়ে উঠে ফেডেরার বলেন, ‘খুব খুশি৷ টুর্নামেন্টে দারুণ ছন্দে রয়েছি৷ এতটা ভালো খেলব ভাবিনি৷
সেমিফাইনালে স্ট্যানের বিরুদ্ধে লড়তে হবে৷’ বিশ্বের এক নম্বর অ্যান্ডি মারেকে হারিয়ে চমক দেওয়া জেভেরেভের বিরুদ্ধে এদিন ৬৫টি উইনার মারেন ৩৫ বছরের ফেডএক্স৷ফাইনালে ওঠার লড়াইয়ে তাঁর ডেভিস কাপ পার্টনার ওয়ারিঙ্কার বিরুদ্ধে কোর্টে নামবেন ফেডেরার৷তিনি স্বদেশীর বিরুদ্ধে ১৮-৩ এগিয়ে রয়েছেন৷


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ