• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন |
শিরোনাম :

অপরিচ্ছন্ন পরিবেশে সৈয়দপুরে প্রাথমিক শিক্ষা সপ্তাহ শুরু

সিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালিত হয়েছে। রবিবার সকালে এ উপলক্ষে সৈয়দপুর বাংলা হাই স্কুল মাঠ থেকে বিশাল বণ্যাঢ় শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায় নেতৃত্ব দেন বিরোধীদলীয় হুইপ আলহাজ্ব শওকত চৌধুরী এমপি ও উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ মোঃ মুসা জঙ্গি। এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আজমল হোসেন সরকার, প্রাথমিক শিক্ষা অফিসার আহসান হাবিব ও সহকারী শিক্ষা কর্মকর্তা বৃন্দ। শোভাযাত্রাটি সৈয়দপুর শহরের প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় উপজেলায় প্রতিটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীরা অংশ নেন। এছাড়া শিক্ষা সপ্তাহ উপলক্ষে উপজেলা পরিষদ চত্ত্বরে অপরিচ্ছন্ন পরিবেশে শিক্ষা মেলার আয়োজন করা হয়েছে। মেলা ব্যবস্থাপনা কমিটির এহেন কর্মকান্ডে দর্শনার্থীরা উদ্বেগ প্রকাশ করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ