• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন |

চাঁদপুরে সপ্তাহব্যাপী বই মেলার উদ্বোধন

শরীফুল ইসলাম, চাঁদপুর: আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস উপলক্ষে চাঁদপুর জেলা প্রশাসন আয়োজনে ও চাঁদপুর  পৌরসভার আয়োজনে সপ্তাহব্যাপী বই মেলার উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকেলে ৩টায় চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনার প্রঙ্গনে বই মেলার কার্যক্রমের ফিতা কেটে উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসটি) মো. আব্দুল হাই, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শরীফ চৌধুরী, সাধারণ সম্পাদক জি এম শাহীন, চাঁদপুর সভার সচিব আবুল কালাম ভূঁইয়া, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার আবু সালেহ মো. আব্দুল্লাহ, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী শাহাদাত, শহীদ পাটোয়ারী, বি এম হান্নান, কবি ও লেখক পীযূষ কান্তি বড়–য়া, মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চা বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার সাহা, গণি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্বাস উদ্দিন, সম্মিলত সাংস্কৃতিক জোটের সভাপতি তপন সরকার, মুক্তিপৌজ ফাউন্ডেশনের সভাপতি প্রকৌশলী মো. দেলোয়ার হোসেন প্রমুখ।
এ বছর একুশে বই মেলায় প্রায় ৩০টির মতো স্টল তৈরি করা হয়েছে। এর মধ্যে জেলা প্রশাসক কার্যালয়ের সিটি অব হিলশা অর্থাৎ ইলিশের বাড়ি চাঁদপুর ব্র্যান্ডিং স্টল রয়েছে। এছাড়া পুস্তক বিক্রেতা সমিতির  ও টিআইবি (সনাক) সহ বেশ কিছু স্টল স্থাপন করা হয়েছে। একুশে বই মেলা উপলক্ষে   শহীদ মিনার প্রঙ্গনটি পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। ডেকোরেটর দ্বারা স্টল নির্মাণ, শহীদ মিনার সজ্জিত ইত্যাদি কাজ করা হয়।
চাঁদপুরে সপ্তাহব্যাপী একুশে বই মেলার কার্যক্রম প্রতিদিন বিকেল ৩টায় শুরু হয়ে প্রতিদিন সন্ধ্যায় শহীদ মিনার বেদীতে শহরের সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সম্মিলিত সাংস্কৃতিক জোট, চাঁদপুর জেলা শাখা ও চাঁদপুর সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের ব্যবস্থাপনায় অংশগ্রহণকারী সাংস্কৃতিক সংগঠনগুলো হচ্ছে : উদয়ন সঙ্গীত বিদ্যালয়, নৃত্যধারা, বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ, সুরধ্বনি সঙ্গীত একাডেমী, তারুণ্য সাংস্কৃতিক সংগঠন, সঙ্গীত নিকেতন, চতুরঙ্গ সাংস্কৃতিক সংগঠন, রংধনু, উদীচী শিল্পী গোষ্ঠী, সপ্তসুর সঙ্গীত একাডেমী, জেলা শিল্পকলা একাডেমি, নৃত্যাঙ্গন, স্বপ্নকুঁড়ি সাংস্কৃতিক সংগঠন, সম্মিলিত সাংস্কৃতিক জোট ও চাঁদপুর সাংস্কৃতিক চর্চা কেন্দ্র।
প্রসঙ্গত : ১৯৫২ সালের মাতৃভাষা বাংলার দাবিতে আন্দোলনে রাজপথে ছাত্র, শ্রমিক সব পেশার মানুষ আন্দোলনের জন্য নেমে এসেছিলো। আর সেই আন্দোলনে অনেকেই শহীদ হন। সেই শহীদদের স্মরণ করে বিগত বছরের ন্যায় এই বছরও চাঁদপুর শহরের শহীদ মুক্তিযোদ্ধা সড়কের কেন্দ্রীয় শহীদ মিনারে সপ্তাহব্যাপী একুশের বই মেলার আয়োজন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ