• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

২-১ গোলে হেরে গেল রিয়াল মাদ্রিদ

খেলাধুলা ডেস্ক: ম্যাচের প্রথম আট মিনিটের মধ্যেই সিমোনে জাজা ও ফাবিয়ান ওরেলানার দুই গোলে ভ্যালেন্সিয়ার কাছে ২-১ গোলে পরাজিত হয়েছে লা লিগার শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদ। এই পরাজয়ে বার্সেলোনার থেকে মাত্র এক পয়েন্ট এগিয়ে থাকলো গ্যালাকটিকোরা। তৃতীয় স্থানে থাকা সেভিয়ার থেকে রিয়ালের পয়েন্টের ব্যবধান মাত্র তিন। বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনার থেকে অবশ্য এক ম্যাচ কম খেলেছে রিয়াল।
ম্যাচ শেষে স্প্যানিশ টেলিভিশনে রিয়াল কোচ জিনেদিন জিদান বলেছেন, প্রথম ১০ মিনিটেই আমরা মূলত ম্যাচটি হেরে গিয়েছিলাম। আমি চিন্তিত নই তবে ভীষন বিরক্ত, এর দায়ভার পুরো দলের।
প্রথম পাঁচ মিনিটের মধ্যে ইতালিয়ান স্ট্রাইকার জাজা গোল করে দলকে এগিয়ে দেবার পরে কান্নায় ভেঙ্গে পড়েন। গত বছর মে মাসের পর থেকে কোন গোল করতে পারেননি জাজা। এই এক গোলেই নিজের আত্মবিশ্বাস যেন কয়েক গুন বেড়ে গেছে। এরপর নয় মিনিটে কাউন্টার এ্যাটাক থেকে ওরেলানা ম্যাচের ভাগ্য ঘুড়িয়ে দেন। কিন্তু মার্সেলোর ক্রস থেকে বিরতির এক মিনিট আগে দূর্দান্ত হেডে রিয়ালের পক্ষে এক গোল পরিশোধ করেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। তিন মাস ইনজুরি কাটিয়ে গত ম্যাচে মাঠে ফেরা গ্যারেথ বেলকে বিরতির পরে মাঠে নামান মাদ্রিদ বস জিদান। ম্যাচের শেষ মিনিটে এই ওয়েলসম্যানের হেড অল্পের জন্য গোলের ঠিকানা খুঁজে পায়নি।
মাদ্রিদের ব্রাজিলিয়ান উইং ব্যাক মার্সেলো কোচের সাথে একই মত পোষন করে বলেছেন, আমরা এখনো শীর্ষে আছি। কিন্তু সবকিছুর পরেও আজকের ম্যাচটা জেতা উচিত ছিল। আজকের ভুলগুলো থেকে শিক্ষা নিতে হবে। আমাদের শুরুটা মোটেই ভাল হয়নি যা পুরো ম্যাচে প্রভাব ফেলেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ